ঈদে ভাইজানের গুঁতোয় বাংলাতেই কোণঠাসা চেঙ্গিজ, পশ্চিমবঙ্গে মাত্র ৬২ টি শো পেলেন জিৎ

সুতরাং বোঝাই যাচ্ছে, প্রাথমিক ভাবে সলমনের সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে জিৎ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ঈদে। এবার ঈদে বাড়তি পাওনা সলমনের বহু প্রতীক্ষিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর রিলিজ। পিছিয়ে নেই বাংলা ইন্ডাস্ট্রিও। ঈদের দিনই মুক্তি পাচ্ছে বাংলার ইতিহাসে প্রথম প্যান ইন্ডিয়া চলচ্চিত্র জিতের চেঙ্গিজ। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাচ্ছে সুপারস্টার জিত অভিনীত চেঙ্গিজ। কিন্তু ঈদের ঠিক আগেই হলে দেখা মিলছে অন্য ছবি। বাংলা-সহ গোটা দেশের বক্স অফিসে একমাত্র রাজত্ব করছে একমাত্র সলমন খান ও তাঁর ‘কিসি কা ভাই কিসি কি জান’।

‘রাধে’, ‘অন্তিম’-এর ব্যর্থতা ভুলে এবার ভাইজান হয়ে ধরা দিচ্ছেন সলমন খান। ব্লকবাস্টার হিটের অপেক্ষায় ছবির টিম। দেশের অনান্য প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও ভাইজানের ভক্তের অভাব নেই। বিশেষত ঈদের দিনই সলমনের বেশিরভাগ ছবি মুক্তি পায়। তাই সুপারস্টারের মতো ছবি রেকর্ড ব্যবসা করবে, সেই প্রত্যাশাতেই সকলে সময় গুনেছেন। ‘পাঠান’-এর মতোই বিগ বাজেটে তৈরি হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেই কারণে হলে হলে ভিড় হিন্দি ছবির প্রবণতা, ফলে কোণঠাসা বাংলা ছবি। হাতে গুনে দু একটা সিনেমা হলে দেখা মিলেছে জিতের ‘চেঙ্গিজ’-এর শো টাইম। এদিকে হিন্দি ছবিতে ডেবিউ করেই মুম্বই, দিল্লি, লখনউ-সব জায়গাতেই বাংলার ছবির প্রচার করেছেন জিৎ।

কিন্তু বুক মাই শো-এর রিপোর্ট অনুযায়ী, বাংলাতেই ভাইজানের সামনে মুখ থুবরে পড়েছেন জিৎ। ‘চেঙ্গিজ’-এর তুলনায় পাঁচগুণ বেশি শো সংখ্যা পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সুতরাং বোঝাই যাচ্ছে, প্রাথমিক ভাবে সলমনের সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে জিৎ। বুক মাই শো-এর পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পশ্চিমবঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শো সংখ্যা ২৯০টি, সেখানে চেঙ্গিজের ঝুলিতে মাত্র ৬২টি শো! ভাইজান ঝড়ে এক সপ্তাহের মধ্যেই উড়ে গিয়েছে ‘লাভ ম্যারেজ’ এবং ‘শেষপাতা’। তবে নববর্ষের রিলিজ গুলোর মধ্যে ভালো ব্যবসা হাঁকিয়েছে – ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে