বিশ্বকাপ শুরুর আগে আমাদের কেউ তেমন গুরুত্ব দেয়নি: ফিঞ্চ

বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-২০ বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। তাই কুড়ি-বিশের বিশ্বকাপ শুরুর আগে দুর্বল দলের কাছে এই হার অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছিল অজিদের। ফলে আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপ শুরুর আগে একেবারেই ফেভারিট ছিলেন না অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানি। ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলির ভিড়ে কোনওরকম পাত্তাই পায়নি ২০১০ সালের রানার্সরা। শুনতে হয়েছিল অনেক সমালোচনাও।

কিন্তু সবকিছুর জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। গ্রুপ পর্ব, সেমিফাইনালের বাধা পার করে ফাইনালে উঠেছে তারা। আর দাঁড়িয়ে রয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার সন্ধিক্ষণে। আর একধাপ পেরোতে পারলেই টি-২০ ক্রিকেটেও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার তকমাটা পেয়ে যাবে ডন ব্যাডম্যানের দেশ।

দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই বিষয় বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর আগে কেউই আমাদের সেইভাবে গুরুত্ব দেয়নি। ফেভারিটের তালিকায় আমরা ছিলাম না বললেই চলে। কিন্তু আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাসী ছিলাম। আর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে খেলতে এসেছিলাম, এটা একেবারেই সত্যি।’

 

 

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে