RSS-নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, জাভেদ আখতারকে সমন পাঠাল বম্বে হাইকোর্ট

সেই মামলায় গত ১৩ ডিসেম্বর জাভেদ আখতারের বিরুদ্ধে সমন জারি করেছিল মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট। সেটিকেই পুনর্বিবেচনার আর্জি জানান জাভেদ আখতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতারকে নিয়ে মাঝে মধ্যেই ওঠে একাধিক বিতর্ক। কিছুদিন আগেও পাকিস্তানে বসে সেই দেশের বদনাম করে পাকিস্তানিদের কোপের মুখে পড়েছিলেন জাভেদ আখতার। এবার বম্বে হাইকোর্ট থেকে সমন দেওয়া হল জাভেদ আখতারকে! কারণ কী?

২০২১ সালের এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-কে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য। তাঁর বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের হয়েছিল। সেই মামলায় গত ডিসেম্বরে সমন জারি হয় আদালতে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই ২০ এপ্রিল গীতিকারকে হাজিরার নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট (Bombay Highcourt)। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হতে পারেননি জাভেদ আখতার। সেই কারণে আগামী ২০ জুন গীতিকারকে মুলুন্দ কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালে সেপ্টেম্বর মাসে এক সাক্ষাৎকারে RSS-কে তালিবানের সঙ্গে তুলনা করে জাভেদ একটি জাতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন, “তালিবান যেমন মুসলিম রাষ্ট্র চায়, তেমন অনেক হিন্দু আছেন যাঁরা হিন্দুরাষ্ট্র চান। সবারই মানসিকতা একই। যাঁরা আরএসএস বা বজরং দলকে সমর্থন করেন, তাঁদের মানসিকতাও এক।” তাঁর এই মন্তব্য নিয়েই ওঠে সমালোচনার ঝড়। সেই বিতর্কের জল আদালত পর্যন্ত গড়ায়। এই ধরণের আপত্তিজনক ও মানহানিকর মন্তব্য আরএসএস-এর ভাবাবেগে আঘাত হেনেছে দাবি করে জাভেদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনজীবী সন্তোষ দুবে। সেই মামলায় গত ১৩ ডিসেম্বর জাভেদ আখতারের বিরুদ্ধে সমন জারি করেছিল মুলুন্দ ম্যাজিস্ট্রেট কোর্ট। সেটিকেই পুনর্বিবেচনার আর্জি জানান জাভেদ আখতার। তবে আজ আদালতে উপস্থিত থাকতে না পারায় ফের ২০ জুন তাঁকে সমন পাঠিয়েছে আদালত।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা