‘খুকুমণি’ এবার ‘তুঁতে’! ফুলঝুরির পর ফের কাজের মেয়ের গল্প স্টার জলসায়, সঙ্গী পর্দার শান্টু

তাঁর হাতে জাদু রয়েছে, সে পুরোনো শাড়ি কেটে নিমেষেই বানিয়ে ফেলতে পারে নতুন পোশাক, অথচ সৎ মা টাকার লোভে মেয়েকে শহুরে বাড়িতে পরিচারিকার কাজে পাঠিয়ে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসায় খুশির মেজাজ। অল্পদিনে একাধিক সিরিয়াল বিদায় নিলেও সেই জায়গা পূরণ করতে আসছে নতুন নতুন ভাবধারার একাধিক সিরিয়াল। মনে আছে, স্টার জলসার ‘খুকুমণি ডেলিভারি’ ধারাবাহিকটির কথা। পেঁপে দিয়ে চেপে ভর্তা বানিয়ে দেব, খুকুমণির সেই মনে দাগ কাটার মতো সংলাপগুলি বোধহয় আজও সবার মনে তাজা। তবে সিরিয়ালটি মাত্র ৫ মাস রাজত্ব করে শেষ হয়ে যায়। অন্যদিকে সৈয়দ আরেফিনের ‘খেলাঘর’ ও শেষ হয়েছেসৈয়দ আরেফিন অনেকদিন হল। এবার নতুন জুটিতে ফিরছেন ‘খুকুমণি’ ওরফে দীপান্বিতা রক্ষিত এবং ‘শান্টু’ ওরফে সৈয়দ আরেফিন।

স্টার জলসার আসন্ন মেগা ‘তুঁতে’। শুক্রবার সিরিয়ালের প্রথম প্রোমো সামনে এল। গ্রামের মেয়ে তুঁতের (দীপান্বিতা) স্বপ্ন একজন নামী ফ্যাশন ডিজাইনার হওয়ার। তাঁর হাতে জাদু রয়েছে, সে পুরোনো শাড়ি কেটে নিমেষেই বানিয়ে ফেলতে পারে নতুন পোশাক, অথচ সৎ মা টাকার লোভে মেয়েকে শহুরে বাড়িতে পরিচারিকার কাজে পাঠিয়ে দেয়। অথচ তাঁর চোখ ভর্তি স্বপ্ন শুধু ফ্যাশন ডিজাইনিং-এর, লাহিড়ি ম্যানসনে ঢুকে তুঁতে জানতে পারে কাজের লোক হয়ে এসেছে সে। কিন্তু তাঁর ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নের কথা শুনে বড়লোক বাড়ির সকলে তুঁতেকে চরম খিল্লি করতে শুরু করলে তখনই এন্ট্রি নেয় হিরো সৈয়দ আরেফিন।

তাঁর পালটা প্রশ্ন, ‘কেন হতে পারে না? কাজের মেয়ে বলে ট্যালেন্ট-স্বপ্ন থাকতে নেই?’ বোঝাই যাচ্ছে পরিচারিকা থেকে নামী ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠবার জার্নি নিয়েই শুরু হচ্ছে তুঁতে। তবে সিরিয়ালের নাম শুনে শুরু হয়েছে হাসিঠাট্টা। একজন লেখেন, ‘তুঁতে! এ কেমন নাম? আর নাম খুঁজে পেল না জুলু কাকু’। কেউ কেউ কে আপন কে পর-এর সঙ্গে তুলনা টেনে লেখেন, ‘পুরো জবা পার্ট ২’। তবে ধারাবাহিক কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের