শিশুদিবসে কী শিক্ষা দেবেন শিশুদের? রইল কিছু টিপস

আজ শিশু দিবস। এই শিশু দিবসে  বাড়ির খুদেটিকে অভিভাবক হিসাবে কি শেখাবেন জানুন।কী শিক্ষা দেবেন শিশুদের? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ শিশু দিবস। এই শিশু দিবসে  বাড়ির খুদেটিকে অভিভাবক হিসাবে কি শেখাবেন জানুন। তাই চেষ্টা করুন বাচ্ছাকে অবশ্যই সত্যি কথা বলা অভ্যাস করাতে। তার আগে মনে রাখবেন বাড়ির বাচ্ছাটি আপনাকে দেখেই শিখবে। তাই আপনি নিজেও সত্যি কথা বলুন তার সামনে। বাচ্ছার সামনে সবসময় ইতিবাচক থাকুন। জীবনে সৎ হওয়ার মন্ত্র দিন শিশুকে। 

শিশুকে অবশ্যই ধৈর্যশীল হতে শেখান। জীবন বড় কঠিন তাই যেকোনো সময় যেকোনো রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলার শিক্ষা দিন বাচ্ছাকে। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলা করার মত ধৈর্যশীলতা শেখান তাঁদের। 

প্রকৃতির প্রতি ভালবাসা দেখাতে শেখান তাঁদের। শিশুরা নরম মনের। ফুল, গাছ পশু পাখি প্রভৃতির প্রতি হৃদয়ের উষ্ণতা দেখাতে শেখান তাঁদের। বোঝান যে প্রকৃতির প্রতিটি জীবেরই মানুষের ন্যায় পৃথিবীতে সমান অধিকার। 

শিশুকে সহিষ্ণুতা শেখান। দয়াবান হতে শেখান। অসহায় ও সাহায্যপ্রার্থী মানুষকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নীতি তাকে দিন। ‘ধন্যবাদ’ ‘দুঃখিত’ এই শব্দগুলি প্রয়োজনমত শিশুকে ব্যবহার করতে শেখান। 

পরাজয়কে গ্রহণ করতে শেখান শিশুকে। শিশু ব্যর্থ হলে তা সে যেন ইতিবাচক ভাবে নিতে পারে তা শেখা ভীষণভাবে দরকার। তাকে বোঝাতে হবে যে খেলায় হারজিত আছে। তাই এমন হতেই পারে। পরিস্থিতি ও সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে আগামীর জন্য নিজেকে আরও ভাল করে তৈরি করা জীবনের লক্ষ্য হোক। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক