Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনুশীলন থেকেই ঈদের শুভেচ্ছা জানালেন সিআর সেভেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তার প্রভাব পড়েছে ক্লাব ফুটবলেও। রোনাল্ডোর ক্লাব আল-নাসেরও সর্বশেষ দুই ম্যাচ পয়েন্ট না পেয়ে বিপাকে পড়েছেন। আর সেই সময়ই প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করার পাশাপাশি গ্যালারিতে উপস্থিত দর্শকদের প্রতি খারাপ অঙ্গিভঙ্গি করেও সমালোচনার বানে বিদ্ধ হয়েছেন পর্তুগিজ তারকা। তবুও তারই মধ্যে দর্শদের ঈদের শুভেচ্ছা জানাতে ভুললেন না সিআর সেভেন।

সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর মাঠে ওই ধরনের কীর্তি ফাঁস হওয়ার পরই তাঁকে অনেকেই সৌদি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।তাই বাজে এই সময়টা এখন ভুলতে মরিয়া সিআর সেভেন নিজেও। বর্তমানে কিংস কাপের সেমিফাইনালের প্রস্তুতি নেওয়ার মাঝেই ভক্তদের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন ঈদ মোবারক। বর্তমানে সেমিফাইনাল ম্যাচ নিয়ে মনোনিবেশ করছি।

উল্লেখ্য, সৌদির লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের টানা দুই ম্যাচে জয় পায়নি। ২৪টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। বর্তমানে শীর্ষে রয়েছে আল ইতিহাদ। তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। রোনাল্ডোর হাতে রয়েছে আর মাত্র ৬টি ম্যাচ। এই অবস্থায় ৩০ ম্যাচের লিগের শিরোপা জয় করা একপ্রকার অসম্ভব সিআর সেভেনদের পক্ষে, তা এককথায় মেনও নিচ্ছেন আল-নাসের-এর কর্তারা।

তবে রোনাল্ডোদের বর্তমানে দুটি দিকেই নজর দিতে হবে। লিগ ম্যাচের পাশাপাশি আগামী মঙ্গলবার কিং কাপের সেমিফাইনালে আল ওয়েহদার মুখোমুখি হবে রোনাল্ডোরা। কাজেই সেই ম্যাচেই এখন মূল ফোকাস থাকছে সিআর সেভেনদের। এখন দেখা যাক কিং কাপের সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর ক্লাবকে জয় এনে দিতে পারেন কি না। যদি তা না পারেন তাহলে এবার তাঁর দিকেই ব্যর্থতার অভিযোগ তুলতে ছাড়বেন না আল নাসের কর্তৃপক্ষ। এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞদের একটি অংশ।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের