জোড়া খুনের বাহুবলী নেতা দুলালকে দলে ফেরাচ্ছে সিপিএম

দমদমের জোড়া খুনের ঘটনার প্রধান অভিযুক্ত সিপিএমের বাহুবলী নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে নিচ্ছে জ্যোতি বসু - বুদ্ধদেব ভট্টাচার্যের দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঁইবাড়ি দিয়ে যা শুরু তা শেষ হয়েছিল সিঙ্গুরে। মাঝে রয়ে গিয়েছিল মরিচঝাঁপি, বিজন সেতু, বাণতলা, ধানতলা, ছোট আঙ্গাড়িয়া, সূচপুর, কেশপুর, নন্দীগ্রাম, খেজুরি, গোঘাট, আমতা। ৩৪ বছরের বাম শাসনের নিদর্শন আজও জ্বলজ্বল করছে বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে আজকের বাংলার বুকে। সেই সব ইতিহাসের মধ্যেই অন্যতম হল দমদমের(Dumdum) জোড়া খুনের ঘটনা। সেই ঘটনার প্রধান অভিযুক্তই ছিল সিপিএমের(CPIM) বাহুবলী নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়(Dulal Banerjee)। বাংলার জনতা যখন বাংলার বিধানসভা থেকে বাম পার্টিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তখন দুলালকে ফের দলে ফিরিয়ে আর রামের দলের কাঁধে ভর দিয়ে বাংলার মাটি ফিরে পেতে চাইছে সিপিএম। যদি দুলালকে সামনে রেখে আবারও দমদম ও উত্তর শহরতলির বুকে আরও একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারা যায় আর রাম বাহিনীর হাত ধরে যদি দমদম লোকসভা কেন্দ্রটা ফেরত পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা।    

আরও পড়ুন ঈদের সকালে পার্ক সার্কাসে কচিকাঁচাদের মাঝে মমতা

হ্যাঁ ঠিক পড়ছেন। দুলাল বন্দ্যোপাধ্যায়কে ফের দলে ফেরাচ্ছে জ্যোতি বসু(Jyoti Basu)-বুদ্ধদেব ভট্টাচার্যের(Budhadeb Bhattacharya) দল। যাতে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও দমদম সহ উত্তর কলকাতা(Kolkata) ও উত্তর শহরতলির একটা বড় অংশে যাতে আবারও একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করা যায়। সিপিএম এখন বাংলার জনগণ থেকে এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে তরুণ প্রজন্ম, নয়া প্রজন্ম, মহিলা ভোটার, মহিলা ব্রিগেড এদের কারোর ওপর কোনও ভরসাই রাখতে পারছে না। জনতার রায়ের ওপরেও তাঁদের আর কোনও ভরসা নেই। ভরসা আছে মানুষ খুনের ঘটনায় অভিযুক্ত দলেরই একসময়কার সম্পদ বাহুবলী দুলালের ওপর। ঠিক যেমন কঙ্কালকাণ্ডের সুশান্ত ঘোষ(Sushanta Ghosh) আবারও সমহিমায় ফিরে এসেছে দলের অন্দরে, আবারও কঙ্কালের রাজত্বপাট কায়েম করতে চাইছেন গড়বেতার বুকে। এভাবেই হয়তো বাংলার মানুষ দেখতে পাবেন লক্ষ্মণ শেঠ(Lakshman Seth) ফিরে এসেছে সিপিএমে। তিন হার্মাদের নেতৃত্ব তখন বাংলা জুড়ে গণহত্যা আর গণধর্ষণের রাজত্বপাট কায়েম করতে নামবে সিপিএম। দলের হবে তিন মাথা – দুলাল, সুশান্ত আর লক্ষ্মণ।   

আরও পড়ুন রিজওয়ানুরকে ভোলেননি মমতা, ঈদের সকালে শ্রদ্ধা অগ্নিকন্যার

দুলালকে যে দলে ফেরানো হচ্ছে সেই তথ্য আবার সরাসরি স্বীকার বা অস্বীকার কোনটাই করতে চাননি মহম্মদ সেলিম, যিনি এখন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বেশ কৌশলী হয়ে জানিয়েছেন, দল নাকি এখন তাঁদের ফিরিয়ে আনতে চাইছে যারা দলের থেকে দূরে সরে গিয়েছেন বা দলের কাজকর্ম থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন। তাঁদের ফের দলের মূল স্রোতে ফেরত আনতে চাইছেন তাঁরা। আসলে সেলিমবাবু বলতে চাইছেন না যে তাঁরা আবারও সাঁইবাড়ি, মরিচঝাঁপি, ধানতলা, বাণতলা, ছোট আঙ্গাড়িয়া, সূচপুর, গড়বেতা, গোঘাট, নন্দীগ্রাম, সিঙ্গুরকে ফিরিয়ে আনতে চাইছেন বাংলার বুকে। আবারও কায়েম করতে চাইছেন গণহত্যা আর গণধর্ষণের অন্তহীন রাজত্বপাট।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩