গানে ভগবান শিবকে নিয়ে অশ্লীল শব্দ ব্যবহার, আইনি কোপে পড়তেই তড়িঘড়ি ক্ষমা চাইলেন বাদশা

মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলার মহাকালেশ্বর মন্দিরের একজন প্রবীণ পুরোহিত বাদশাকে গানটিতে কথিত অশ্লীল শব্দ সহ ভগবান শিবের (ভোলেনাথ) নাম ব্যবহার করার জন্য নিন্দা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বর্তমানে ইনস্টাগ্রাম বাদশাময়। সনকে ঘেরা সমস্ত ইউজারদের রিল। গতমাসেই বলিউডের স্বনামধন্য র‌্যাপার গায়ক বাদশার নতুন ‘র‌্যাপ সঙ’ ‘সনক’ রিলিজ হয়েছে। যেখানে একাধিক সমাজের বাস্তব দিকে তুলে ধরেছিলেন বাদশা, গানটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু গানটির অনেক লিরিক বা কথা মানুষের “অনুভূতিতে আঘাত” হেনেছে বলে অভিযোগ। যেটি নজর এড়িয়ে যায়নি খোদ বাদশারও। সেই কারণেই সম্প্রতি বাদশা ভক্তদের কাছে ক্ষমা চেয়ে গানটির কিছু অংশ পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছেন। র‌্যাপার আরও জানান যে, তিনি ইতিমধ্যেই মানুষের ভাবাবেগে আঘাত রুখতে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে একটি নতুন সংস্করণ সহ গানটির “প্রতিস্থাপনের পদক্ষেপ” নিয়েছেন।

সংবাদমাধ্যম এএনআই-এর মতে, মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলার মহাকালেশ্বর মন্দিরের একজন প্রবীণ পুরোহিত বাদশাকে গানটিতে কথিত অশ্লীল শব্দ সহ ভগবান শিবের (ভোলেনাথ) নাম ব্যবহার করার জন্য নিন্দা করেছেন। তাই তিনি বাদশাকে আপত্তিকর বিটগুলি সরাতে এবং ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছেন। বাদশা ইনস্টাগ্রামে গিয়ে লিখেছেন যে তিনি কখনই “ইচ্ছায় বা অজান্তে” কাউকে বিরক্ত করেন না তবে যেহেতু তার সর্বশেষ গানটি অনুভূতিতে আঘাত করেছে, তাই তিনি ক্ষমা চেয়ে গানটি প্রতিস্থাপনের পদক্ষেপ নিয়েছেন।

বাদশা বলেছেন, “এটা আমার নজরে আনা হয়েছে যে, আমার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সনক গানটি, দুঃখজনকভাবে কিছু লোকের অনুভূতিতে আঘাত করেছে। আমি কখনই স্বেচ্ছায় বা অজান্তে কারো অনুভূতিতে আঘাত করিনি। আমি আমার শৈল্পিক সৃষ্টি এবং সঙ্গীত রচনাগুলি আপনার কাছে, আমার ভক্তদের কাছে তুলে ধরেছি, এমনকী অত্যন্ত আন্তরিকতা এবং আবেগের সঙ্গে। সাম্প্রতিক এই ঝামেলার জন্যে, আমি গানের কিছু অংশ পরিবর্তন করার সক্রিয় ব্যবস্থা নিয়েছি এবং কাউকে আঘাত না করার জন্য সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে একটি নতুন সংস্করণের প্রতিস্থাপন করার ব্যবস্থা নিয়েছি। সবাইকে ধৈর্য রাখতে অনুরোধ করছি। যাদেরকে অজান্তে কষ্ট দিয়েছি তাঁদের কাছে আমি বিনীতভাবে ক্ষমাপ্রার্থী।” সনক গত মাসে মুক্তি পেয়েছিল এবং যেটি এখনও পর্যন্ত বাদশার অফিসিয়াল ইউটিউব পৃষ্ঠায় ২২ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক