৫০তম জন্মদিনে সৌরভকে নিয়ে বোকা বানানোর গল্প ফাঁস শচীনের

Share:

নিজস্ব প্রতিনিধি: শচীন তেন্ডুলকর ক্রিকেট খেলার পাশাপাশি আরও একটা কাজ দারুণভাবে করতে পারতেন। কি সেই কাজ? এই প্রশ্নের উত্তরটা অবশ্য তাঁর সহযোগী খেলোয়াড়রা ছাড়া প্রায় সকলের কাছেই অজানা ছিল এতদিন। নিজের ৫০তম তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার সেই অজানা তথ্যই ফাঁস করলেন মাস্টার ব্লাস্টার। আর যে কাজটি তিনি খেলার পাশাপাশি সমানতালে করতে পারতেন তা হলে মানুষকে বোকা বানানোর মতো কঠিন কাজ।

সেই বোকা বানানোর কাজগুলির মধ্যে প্রায় সকলেই জানেন, একবার শচীন তাঁর বাল্যবন্ধু বিনোদ কাম্বলীর সঙ্গে জোট বেঁধে টেপ কল খুলে দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘর জলে ভাসিয়ে দিয়েছিলেন। তারপর ঘরে এসে সৌরভ দেখেছিলেন, তাঁর ব্যাট, প্যাড সব জলে ভাসছে। অবশ্য এই ঘটনার জন্য শচীন বলেছেন একা আমি নই, সেই সময়কার আমার সকল সতীর্থই এই মজার কাজে যুক্ত ছিল আমার সঙ্গে।

এবার শোনা যাক তার পরের গল্পটা। ঘটনাস্থল কেরল। সেই সময় দলের প্রধান কোচ ছিলেন জন রাইট। শচীন বলেন, অনুশীলন শেষে ড্রেসিংরুম থেকে আমি সবাইকে বললাম বেরিয়ে যেতে। একমাত্র খেলোয়াড়রাই উপস্থিত থাকবে। সবাই ভাবলো নিশ্চয়ই কিছু সিরিয়াস ব্যাপার। শুরু হল আলোচনা।

আরও জানতে পড়ুন : ১৩ মে শহরে লাল-হলুদ তাঁবুতে সাল্লু ভাই, সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আলোচনা শুরু হতেই সৌরভকে জিজ্ঞাসা করা হল  দাদা তুমি সংবাদ মাধ্যমে কি বলেছো আমাদের নামে? কয়েকজন সংবাদিক আমাকে এই কথা বলেছেন এবং তাঁরা আমার হাতে এই কাগজগুলোও তুলে দিয়েছেন এটা একদম ঠিক হচ্ছে না। তুমি অধিনায়ক হিসেবে কথা অবশ্যই বলবে। কিন্তু তার মানে এই নয় যে যা খুশি তাই বলবে। এই কথা শুনে সৌরভ নাকি বলেছিলেন, আমি ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি, আমি কিছু বলিনি। তারপর সৌরভকে মনে করিয়ে দিলাম আজ ১ এপ্রিল। তাই তোমাকে একটু বোকা বানালাম।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স