জীবনেও হাফ সেঞ্চুরি পার, শচীনের জন্মদিনে আদুরে শুভেচ্ছা গোটা বলিউডের

ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন, এবং প্রকৃতপক্ষে ক্রীড়া জগতের একজনকে শুভ জন্মদিন!

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনেও হাফ সেঞ্চুরি করে ফেললেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার। আজ ৫০ বছর বয়সে পা দিলেন শচীন। আজ কিংবদন্তী খেলোয়াড়কে শুভেচ্ছা জানাতে তাঁর প্রোফাইলে ভিড় জমিয়েছেন বলিউডের অনেক সেলিব্রিটিও। ক্রিকেটারকে ভালবাসা এবং উষ্ণতা দিয়ে ভরিয়ে দিলেন সবাই। এদিন অভিনেতা অনিল কাপুর ইনস্টাগ্রাম স্টোরিজে শচীনের সঙ্গে একটি সেলফি শেয়ার করে লিখেছেন, “ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন, এবং প্রকৃতপক্ষে ক্রীড়া জগতের একজনকে শুভ জন্মদিন! আপনি শুধুমাত্র একজন অনুপ্রেরণাদায়ক ক্রীড়াবিদই নন, একজন মহান স্বামী, পিতা এবং নাগরিকও!”

শিল্পা শেঠিও শচীনের সঙ্গে একটি ছবি পোস্ট করে বললেন, “শুভ ৫০ তম জন্মদিন! আজ বিশেষ অর্ধশতক পূর্ণ করার জন্য আপনাকে কয়েক ‘টন’ আশীর্বাদ, ভালবাসা।” কাজল, শচীনের সঙ্গে একটি পুরনো সাক্ষাৎকারের স্টিল ছবি শেয়ার করে লিখলেন, ‘তাঁর ৫০ তম জন্মদিনে চিয়ার্স!৷’ প্রীতি জিনতাও শচীনকে ৫০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা আইকনকে জন্মদিনের শুভেচ্ছা। সর্বদা আপনার সুস্বাস্থ্য, এবং সাফল্য কামনা করছি।”

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা কিংবদন্তি ক্রিকেটারের বিজয়ী মুহুর্তগুলির একটি ছবি পোস্ট করে লিখলেন, “শুভ জন্মদিন স্যার। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ। মহান ভালবাসা এবং শ্রদ্ধা।” সোনম কাপুর ইন্সটাতে শচীনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন কিংবদন্তি!!’ মাধুরী দীক্ষিতও “সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান” এর জন্য একটি মিষ্টি নোটে লিখেছেন, “আমাদের তারকাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, বিশ্বের দেখা সেরা ব্যাটসম্যান, একজন আশ্চর্যজনক মানুষ এবং একজন সহকর্মী।” বিবেক ওবেরয়ও জন্মদিনের ছেলেকে ভালবাসার বর্ষণ করে লিখেছেন, “শুভ জন্মদিন শচীন। সেই মানুষটিকে জানাই, যিনি #ক্রিকেটের ভাগ্য বদলে দিয়েছে। শুভ সোনালি ৫০!” 

শচীনকে ভারতীয় ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান হিসাবে বিবেচনা করা হয়। তিনি গড়ে ৬৬৪ টি আন্তর্জাতিক খেলায় ৩৫৫৪৭ রান সহ, ১০০ টি সেঞ্চুরি এবং ১৬৪ টি হাফ সেঞ্চুরি করেছেন। তিনিই একমাত্র খেলোয়াড় যার ঝুলিতে সেঞ্চুরির উপর সেঞ্চুরি রয়েছে। ওয়ানডেতে ১৮৪২৬ রান এবং টেস্টে ১৫৯২১ সর্বোচ্চ রান রয়েছে তাঁর। তিনিই প্রথম খেলোয়াড় যিনি ওয়ানডে ডাবল সেঞ্চুরি করেছেন এবং ২০০ টি টেস্ট ম্যাচ খেলেছেন।এছাড়াও তাঁর নামে ২০১ টি আন্তর্জাতিক উইকেট রয়েছে। শচীন ২০০৮-২০১৩ পর্যন্ত ছয়টি আইপিএল সিজন খেলেছেন। 

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের