রণে ভঙ্গ বিজেপির, বিনা ভোটে রাজধানীর মেয়র আপের শেলি ওবেরয়

বুধবার সকালে ভোটাভুটি শুরুর আগে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বিজেপি প্রার্থী শিখা রাই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর মেয়র নির্বাচনে শেষ মুহুর্তে রণে ভঙ্গ দিল বিজেপি। বুধবার সকালে ভোটাভুটি শুরু হওয়ার আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বিজেপি প্রার্থী শিখা রাই। ফলে বিনা ভোটেই দ্বিতীয়বারের জন্য রাজধানীর মহানাগরিক নির্বাচিত হলেন আম আদমি পাটির শেলি ওবেরয়। বিজেপি প্রার্থীর রণে ভঙ্গ দেওয়া নিয়ে টিপ্পনি ছুড়েছেন আপ নেত্রী আতিশি। কটাক্ষের সুরে তিবি বলেন, ‘টাকার থলি নিয়ে নেমেও আপ কাউন্সিলরদের ভাঙাতে না পেরে মেয়র নির্বাচন থেকে কাপুরুষের মতো প্রার্থী প্রত্যাহার করেছে বিজেপি।’

দিল্লির মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই চড়ছিল উত্তেজনার পারদ। আপের এক কাউন্সিলর আচমকাই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপি নেতারা দাবি করছিলেন, আরও একাধিক কাউন্সিলর মেয়র নির্বাচনের আগে আপ ছাড়বেন। যদিও তেমন কিছু ঘটেনি। এদিন ভোটাভুটি উপলক্ষে পুর ভবনে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছিল। কিন্তু ভোটাভুটি শুরুর আগে রণে ভঙ্গ দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন মেয়র পদে বিজেপি প্রার্থী শিখা রাই। তাঁর সঙ্গেই ডেপুটি মেয়র পদের প্রার্থী সোনি পাণ্ডেও মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মুখ রক্ষায় বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, স্থায়ী ও ওয়ার্ড সমিতি গঠন না করার প্রতিবাদ জানাতেই মেয়র নির্বাচন বয়কট করা হয়েছে। তাহলে কেন আগ বাড়িয়ে প্রার্থী দেওয়া হলো, সে বিষয়ে কিছু বলতে চাননি তাঁরা।

অন্যদিকে ফের রাজধানীর মেয়র নির্বাচিত হওয়ায় শেলি ওবেরয়কে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের ওপরে দিল্লির মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। ওই প্রত্যাশা পূরণে কঠোর পরিশ্রম করতে হবে মেয়র ও ডেপুটি মেয়রকে।’

 

 

সাতসকালে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, চাঞ্চল্য নবদ্বীপে

পুনর্বাসনের দাবিতে এবার আদালতের দ্বারস্থ ১০৫ সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা

বিয়ের কথা গোপন রেখে প্রেম, প্রেমিকের সত্য জানতেই মর্মান্তিক পরিণতি তরুণীর

‘আমাদের প্রায় সব শর্তেই রাজি হয়েছে ইরান’, দাবি ট্রাম্পের

৭৭ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান এয়ারটেলের, কী-কী সুবিধা থাকছে?

প্রবল দুর্যোগের আশঙ্কা! নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু আজ থেকেই

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?