ঈশার জন্যেই কি দাম্পত্যে ইতি, ইন্দ্রনীলকে ডিভোর্সের চিঠি পাঠালেন বরখা

যদিও এই নিয়ে কেউই বিস্তর মুখ খোলেন নি কখনই। এরপর অনেকটা সময় কেটে গিয়েছে। বরখার সঙ্গে আরেক অভিনেতার নাম জড়িয়েছে অনেকদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে। অবশেষে গুজবে শিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। বলিউড-টলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই রাজত্ব করছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা। বহুদিন ধরেই তাঁদের ছাদ আলাদা। দীর্ঘ ১৩ বছরের বিবাহিত জীবন। অনেকদিন আগে থেকেই ভক্তদের মনে জল্পনা-কল্পনা অব্যাহত। কিন্তু কোনও সময়েই এই বিষয়ে মুখ খোলেন নি তারকা দম্পতি কেউ। এদিকে বাংলার নায়িকা ইন্দু অর্থাৎ ঈশা সাহার সঙ্গে ইন্দ্রনীলের প্রেমের গুঞ্জন টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়।

যদিও এই নিয়ে কেউই বিস্তর মুখ খোলেন নি কখনই। এরপর অনেকটা সময় কেটে গিয়েছে। বরখার সঙ্গে আরেক অভিনেতার নাম জড়িয়েছে অনেকদিন। শোনা যাচ্ছে, এবার নাকি সত্যিই অফিসিয়ালি ডিভোর্সটা নিতে চলেছেন তাঁরা। বরখা জানিয়েছেন, খুব জলদিই তাঁরা অফিসিয়ালি বিচ্ছেদ নিচ্ছেন। অভিনেত্রী নিজেই একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘হ্যাঁ আমাদের ডিভোর্সটা জলদিই হচ্ছে। এটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল।’ যদিও এখনও কোনও মন্তব্য করেননি ইন্দ্রনীল। বরখা-ইন্দ্রনীলের ১৩ বছরের দাম্পত্য জীবন টালমাটাল হওয়ার নেপথ্যের কারণ হিসাবে বারবারই নাম উঠে এসেছে টলি অভিনেত্রী ইশা সাহার।

‘তরুলতার ভূত’ নামে একটি ছবিতে কাজ করার সময় থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। যদিও এ কথা বরাবরই অস্বীকার করেছেন নতুন ‘ফেলুদা’। এদিকে ২০০৬ সালে ইন্দ্রনীল এবং বরখার প্রথম দেখা। বছর দুই প্রেম করেই গাঁটছড়া বাঁধেন। বর্তমানে তাঁদের ১১ বছরের মেয়ে রয়েছে, যার নাম মাইরা। ২০২১ সালের জুন মাসে যখন তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর আসে, যা কিনা ভক্তদের কাছে অবিশ্বাস্য। একাই মেয়ের দায়িত্ব সামলাচ্ছেন বরখা। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে