ব্রিজ ভূষণ মেরে ফেলার হুমকি দিচ্ছেন আন্দোলনকারীদের, অভিযোগ বজরং-ভিনেশদের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশন-এর প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরন সিং-এর বিরুদ্ধে এই মুহূর্তে যন্তর-মন্তরে আন্দোলনে সামিল হয়েছেন বজরং পুনিয়া-ভিনেশ ফগতরা। ব্রিজ ভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন বজরং পুনিয়ারা। এবং দিল্লি পুলিশের কাছে ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর করতে গেলেও পুলিশ তা নেয়নি এই অভিযোগে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। এরই মধ্যে সোনাজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া আরও মারাত্মক অভিযোগ এনেছেন ব্রিজ ভূষণের বিরুদ্ধে। আন্দোলনরত ৩-৪ মহিলা কুস্তিগীরকে নিয়িমত মেরা ফেলার হুমকি এবং আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে বলে মন্তব্য বজরং-এর।

বজরং এবং ভিনেশ অভিযোগ করেন তাঁদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার পিছনে ব্রিজ ভূষণ শুধু একা নন, পিছন থেকে তাঁকে সাহায্য করছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের বাতিল সম্পাদক বিনোদ তামার-সহ আরও দুজন। তাঁরাই নিয়মিত কুস্তিগীরদের ওপর চাপ সৃষ্টি করছেন আন্দোলন প্রত্যাহার করার জন্য। এই দুজন হলেন হরিয়ানার কুস্তি ফেডারেশন-এর জেনারেল সেক্রেটারি রাকেশ সিং এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কুস্তিগীর মহাবীর প্রসাদ।

আরও জানতে পড়ুন : রোহিতকে বিশ্রামের পরামর্শ দিলেন গাভাসকর

বজরং আরও বলেন, আমার ছেলেকে মেরে ফেলার যে হুমকি দেওয়া হয়েছে তার প্রমাণ স্বরূপ আমি ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছি। ভিনেশ ফগত বলেন, যে সমস্ত অভিযোগকারীরা ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, তাঁদের নাম ব্রিজ ভূষণ পুলিশের কাছ থেকে জানতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।

এরপরই ভিনেশ বজরং পুনিয়ারা বলেন, অভিযোগকারীদের ওপর শুধু আর্থিক প্রলোভনই দেখানো হচ্ছে না, তাঁদের কাছে রাজনৈতিক চাপও আসছে নিয়মিত। এবং দিল্লি পুলিশ রাজনৈতিক চাপে পড়েই ব্রিজ ভূষণের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেয়নি বলেও দাবি করেন তাঁরা।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫