কর্নাটকে ভোট প্রচারের মাঝেই রেস্তোরাঁয় ঢুকে ধোসা বানালেন প্রিয়াঙ্কা গান্ধি

মাইশোরের বিখ্যাত রেস্তোরাঁ মাইলারি হোটেলে ঢুকে ধোসা বানান রাজীব তনয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: তিনি যে ভালো রাঁধুনি, কয়েকদিন আগেই তা জানিয়েছিলেন দাদা রাহুল গান্ধি। যদিও প্রিয়াঙ্কা গান্ধিকে কখনও হাতা-খুন্তি হাতে রান্না করার পোজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায়নি। কর্নাটকের মাইশোরে রাজীব তনয়াকে দেখা গেল অন্ন মুডে। প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের সঙ্গে ভোটের প্রচারে চরকি পাক খাওয়ার পাশাপাশি নামী এক রেস্তোরাঁয় ঢুকে নিজের হাতে তৈরি করলেন বিখ্যাত দক্ষিণ ভারতীয খাবার ধোসা। প্রিয়াঙ্কাকে পাক্কা রাঁধুনির মতো হাতা-খুন্তি নাড়াচাড়া করতে দেখে বিস্মিত রেস্তোরাঁর কর্মীরাও।

মঙ্গলবার দলীয় প্রাথীদের হয়ে প্রচারে মাইশোরে ছিলেন রাজীব তনয়া তথা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার সকালে ঘুরতে ঘুরতে তিনি ঢুকে পড়েন মাইলারি হোটেলে। ফাস্ট ফুড সেন্টার হিসেবে যথেষ্টই জনপ্রিয় রেস্তোরাঁটি। সোজা রা্ন্নাঘরে ঢুকে অন্যান্য কর্মীদের সঙ্গে খোশগল্প করতে করতেই একের পর এক ধোসা বানাতে থাকেন প্রিয়াঙ্কা। হাপুস নয়নে তা দেখতে থাকেন রেস্তোরাঁর কর্মীরা। খবর পেয়ে ততক্ষণে ছুটে এসেছিলেন রেস্তোরাঁর মালিকের পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গেও সেলফি তোলেন প্রিয়াঙ্কা।

বাড়িতে নিয়মিত রান্না করলেও বাইরে গিয়ে রাঁধুনির ভূমিকায় এই প্রথম অবতীর্ণ হলেন রাজীব তনয়া। রেস্তোরাঁয় ধোসা বানানোর অভিজ্ঞতা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কংগ্রেস নেত্রী। তিনি লিখেছেন, ‘মাইশোরের বিখ্যাত রেস্তোরাঁ মাইলারি হোটেলের কিচেন রুমে ঢুকে ধোসা বানানোর বিষয়টি দারুণ উপভোগ করলাম। রেস্তোরাঁর মালিক নিজের সততা, কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সুনাম অর্জন করেছেন তা সত্যিই অপ্রত্যাশিত। দারুণ-দারুণ ধোসার স্বাদ চেখে দেখতে আমার কন্যাকে মাইশোরে আনতে তর সইছে না।’

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর