দীর্ঘ ১ মাস পর শারজাহ কারাগার থেকে মুক্তি পেলেন ক্রিসান, ভিডিও কলে কান্নায় ভেঙে পড়লেন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কুকুর নিয়ে অভিনেতার মায়ের সঙ্গে অ্যান্থনির বোনের ঝগড়া হয়েছিল। দুজনেই একই আবাসনে থাকতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে শারজাহ কারাগার থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরা। চলতি মাসের শুরুতেই অভিনেত্রীকে শারজাহ বিমানবন্দর থেকে অহেতুকভাবে মাদক পাচার কারী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরে নামতেই তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছিল। জানা যায়, তাঁর কাছে থাকা একটি ট্রফি থেকে উদ্ধার হয় একাধিক মাদকদ্রব্য। কিন্তু সম্পূর্ণ মিথ্যে অভিযোগে ফেঁসে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী।

অবশেষে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে, গতকাল শারজাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী।ক্রিসানের ভাই কেভিন পেরেইরা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ কথা জানিয়েছেন। শারজাহ কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে ২৭ বছর বয়সী অভিনেত্রী ভিডিও কলে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। কেভিন ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “ক্রিসানকে মুক্ত করা হয়েছে!!! তিনি আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারতে ফিরবেন।” অভিনেত্রীর মা প্রমিলা পেরেইরার সাহায্যে মুম্বই থেকে গ্রেপ্তার হন অভিযুক্ত দুই ব্যক্তি, যাদের প্রলোভনে পা দিয়েই ফেঁসে গিয়েছিলেন ক্রিসান।

তাঁরাই অভিনেত্রীকে হলিউডে সুযোগ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুবাইতে পাঠান। এবং তাঁকে দেওয়া একটি পুরষ্কার ট্রফির মধ্যে মাদক মিশিয়ে দেন। অবশেষে মুম্বই পুলিশের পাঠানো আবেদনের ভিত্তিতে মুক্তি দেওয়া হয় অভিনেত্রীকে। ভিডিও কলে তাঁর মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলার সময় অভিনেত্রীকে কাঁদতে দেখা যায়। মুম্বইয়ের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) লক্ষ্মী গৌতম বলেছেন, অভিনেতা ৪৮ ঘন্টার মধ্যে ভারতে ফিরে আসবেন। গত ১ এপ্রিল শারজাহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। এই প্রসঙ্গে পুলিশ একটি বেকারির মালিক অ্যান্টনি পল এবং রাজেশ বোভাতেকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কুকুর নিয়ে অভিনেতার মায়ের সঙ্গে অ্যান্থনির বোনের ঝগড়া হয়েছিল। দুজনেই একই আবাসনে থাকতেন। এই ইস্যুতেই অভিনেতাকে মাদকদ্রব্য পাচারের অভিযোগে ফাঁসানো হয় ক্রিসানকে। 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে