‘পোস্ত’-র হিন্দি রিমেকে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জায়গায় থাকবেন পরেশ রাওয়াল

ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়ানে আজও শোকসন্তপ্ত গোটা রাজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ছবি এখন আর বাংলাতেই আটকে নেই। গোটা দেশে তার প্রভাব বিস্তার করেছে। একই সপ্তাহের মধ্যেই মুক্তি পেয়েছে প্রসেনজিতের জুবিলি, হিন্দি ওয়েবসিরিজ হলেও ছবিতে টলিউডের বুম্বা দার অভিনয় ছিল মারাত্মক লেভেলের, মুক্তির আগে একাধিক জায়গায় প্রচার সেরেছেন অভিনেতা নিজেই। হিন্দিতেও দারুণ জনপ্রিয় তিনি। জিতের চেঙ্গিজের হাত ধরে এই প্রথম বাংলা ইন্ডাস্ট্রির কোনও ছবি প্যান ইন্ডিয়া চলচ্চিত্রে নাম লেখাল। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই একই দিনে মুক্তি পেয়েছে জিতের চেঙ্গিজ। ছবিটি বাংলার পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহেও ভালো জনপ্রিয়তা পেয়েছে। সুতরাং বাংলা ইন্ডাস্ট্রির লোকজন আস্তে আস্তে গোটা দেশে প্রভাব বিস্তার করছে। গত বছরেই প্রকাশ্যে এসেছিল, বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষতম পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদের প্রথম বলিউড আউটিং ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ নিয়ে আসছেন, যেটি ২০১৭ সালের হিট বাংলা ছবি ‘পোস্তো’-এর হিন্দি রিমেক।

যেখানে অভিনয় করেছিলেন, যীশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরান বন্দোপাধ্যায়। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর প্রয়ানে আজও শোকসন্তপ্ত গোটা রাজ্য। ছবিটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। ছবিটিতে, বাবা-মা এবং দাদা-দাদির মধ্যে সন্তানের হেফাজতের বিষয়টিকে তুলে ধরা হয়েছিল। হিন্দিতে এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্তের ভূমিকায় থাকবেন শিব পন্ডিত। সুতরাং ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে মিমি এবং শিবকে বিবাহিত দম্পতি হিসাবে দেখা যাবে। প্রাথমিকভাবে শিবের চরিত্রে অভিনয় করার কথা ছিল অমিত সাধের। কিন্তু তাঁর তারিখ সংক্রান্ত সমস্যার কারণে ছবিটি ছেড়ে দিতে হয়। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল।

সন্তানের দাদুর চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও ছবিতে নাসিরুদ্দিন শাহকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন। এদিকে দুই শিশুশিল্পী মুম্বাইয়ের। এছাড়াও নীনা কুলকার্নি, অমৃতা সুভাষ এবং মনোজ জোশীর মতো পাকা অভিনেতারাও এই কাস্টে মুখ্য ভূমিকায় রয়েছেন। এদিকে মিমির হাতে আরেকটি হিন্দি ওটিটি শো রয়েছে। সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজটিতে আলি ফজলও রয়েছেন। অনির্বাণ ভট্টাচার্যও থাকতে পারেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে