বিধ্বংসী যশস্বী-ধ্রুব, চেন্নাইয়ের বিরুদ্ধে ২০২ রান তুলল রাজস্থান

রাজস্থানের পক্ষে সর্বাধিক রান করেছেন যশস্বী জয়সোয়াল (৭৭) ।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: যশস্বী জয়সোয়ালের অর্ধশতরান এবং ধ্রুব জুরেলের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার সোয়াই মান সিং স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে সঞ্জু স্যামসানের দল। জিততে মহেন্দ্র সিং ধোনিদের চাই ২০৩ রান।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসান। তাঁর সেই সিদ্ধান্তের পূর্ণ মর্যাদা দিয়েছেন দলের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও জস বাটলার। শুরু থেকেই হাত খুলতে খেলতে থাকেন দুজনে। রাজস্থানের দুই ওপেনারকে আউট করতে না পেরে  হতাশ হয়ে পড়েন চেন্নাইয়ের বোলাররা। যশস্বীর আগ্রাসী ব্যাটিংয়ের মুখে পড়ে কার্যত লাইন-লেংথ হারিয়ে ফেলেন আকাশ সিং-তুষার পাণ্ডেরা। ২৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। এ নিয়ে আইপিএলে ষষ্ঠতম অর্ধশতরান করলেন রাজস্থানের তরুণ ব্যাটার। অবশেষে নবম ওভারে বল করতে এসে জুটি ভাঙতে সফল হন রবীন্দ্র জাদেজা। জস বাটলারকে (২১ বলে ২৭) সাজঘরে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন। এর পরে যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসান। দুজনে মিলে দলকে টেনে নিয়ে যান। কিন্তু ১৪তম ওভারে বল করতে এসে রাজস্থানকে জোড়া ধাক্কা দেন তুষার দেশপাণ্ডে। প্রথমে ফেরান সঞ্জুকে (১৭)। তিন বল বাদে ফেরান যশস্বীকে (৪৩ বলে ৭৭)।

পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। ১৭তম ওভারে বল করতে এসে শিমরান হেইটমায়ারকে (৮) আউট করেন মাহেশ তীক্ষ্মানা। কিন্তু সেই চাপ কাটিয়ে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন দেবদত্ত পাড়িক্কাল ও ধ্রুব জুরেল। ইনিংসের শেষ লগ্নে রান আউট হয়ে ফিরে যান জোরেল। সাজঘরে ফেরার আগে তিনি করেন ১৫ বলে ৩৪ রান। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও দুটি ছক্কায়। শেষ পর্যন্ত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০২ রান তোলে রাজস্থান রয়্যালস। দেবদত্ত পাড়িক্কাল (১৩ বলে ২৩ রান) এবং রবিচন্দ্রন অশ্বিন (এক বলে এক) অপরাজিত থাকেন। চেন্নাইয়ের পক্ষে তুষার দেশপাণ্ডে চার ওভারে ৪২ রানে দুই উইকেট নিয়েছেন।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর