জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বাসভবনে সিবিআই হানা

শুক্রবার অর্থাৎ ২৮ এপ্রিল বিমা ‘কেলেঙ্কারি’ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা আগেই জানিয়েছিল সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের দিল্লির বাসভবনে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার অর্থাৎ ২৮ এপ্রিল বিমা ‘কেলেঙ্কারি’ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা আগেই জানিয়েছিল সিবিআই। সেই মতো এদিন সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির আরকে পুরম এলাকায় সত্যপাল মালিকের বাসভবনে যান গোয়েন্দারা।

জম্মু ও কাশ্মীরের বিমা কেলেঙ্কারি সংক্রান্ত মামলার ফাইলগুলি সরানোর জন্য তাঁকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিমা কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে সত্যপাল মালিককে জিজ্ঞাসাবাদ করতে এদিন সিবিআই এর আধিকারিকরা তাঁর বাসভবনে যান। সিবিআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল এখনও পর্যন্ত মামলার আসামি বা সন্দেহভাজন নন।

সাত মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (Central Bureau of Investigation)। উল্লেখ্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই সত্যপাল মালিককে নোটিস দেওয়ার পর টুইট করে তিনি লিখেছিলেন, ‘আমি সত্য কথা বলে কিছু লোকের পাপ প্রকাশ করেছি। সম্ভবত সেই কারণেই আমাকে ডাকা হয়েছে। আমি একজন কৃষকের ছেলে, আমি ঘাবড়াব না। আমি সত্যের পক্ষে আছি।’

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ