আন্দোলনরত কুস্তিগীরদের বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সি-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলনে সামিল হয়েছেন বজরং পুনিয়ারা। যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছেন কুস্তিগীররা। এবার বজরং পুনিয়াদের এই আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, দিল্লির রাস্তায় বসে যাঁরা ধর্না দিচ্ছেন তাঁরা প্রত্যেকেই আমাদের দেশের এক একজন নামকরা ক্রীড়াবিদ। তাঁরা দেশকে ক্রীড়াক্ষেত্রে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জয় করেছেন। তাঁদের এইভাবে ধর্নায় বসতে দেখে সত্যিই আমার খারাপ লাগছে।

আমি আশা করব যাঁর বিরুদ্ধে ওঁদের অভিযোগ, তিনি তাঁর রাজনৈতিক প্রভাব যতই খাটানোর চেষ্টা করুন না কেন, আন্দোলনরত কুস্তিগীররা সুবিচার পাবেনই।

উল্লেখ্য, বজরং পুনিয়াদের এই আন্দোলনে ইতিমধ্যেই অনেক ক্রীড়া ব্যক্তিত্বের পাশাপাশি সমর্থন জানানোর আগেই ঘোষণা করেছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দার সিং হুডা। এছাড় কংগ্রেস, সিপিআইএম এবং আপ নেতৃত্বও তাঁদের সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন আন্দোলনরত কুস্তিগীরদের। এবার সেই তালিকায় নাম উঠল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

আরও জানতে পড়ুন: মৃত্যুকে স্বাগত জানিয়ে বিস্ফোরক মন্তব্য ব্রিজ ভূষণের

প্রসঙ্গত ভূপিন্দার সিং বলেন, বজরং-ভিনেশরা এই একই ইস্যুতে গত জানুয়ারি মাসে যে আন্দোলন করেছিল, তখন ব্রিজ ভূষণ তাঁর রাজনৈতিক ক্ষমতা বলে ওই আন্দোলনকে প্রভাবিত করে স্তিমিত করে দিয়েছেলন। এবারও তাঁর ব্যতিক্রম হবে না। তবে কোনও মতেই বজরং পুনিয়াদের শেষ দেখে হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যেভাবে এই আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে তাতে কেন্দ্রের শাসকদল যে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। এখন দেখার দেশের শীর্ষ আদালত কি রায় দেয় সেদিকেই চোখ রয়েছে সকলের।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে