ব্রিজ ভূষণের বিরুদ্ধে মামলা দায়ের দিল্লি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় কুস্তি ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অবেশেষে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করতে চলেছে দিল্লি পুলিশ। শুক্রবার দেশের শীর্ষ আদালতে এই তথ্যই জানাল হল দিল্লি পুলিশের পক্ষ থেকে। চাপে পড়েই শেষ পর্যন্ত দিল্লি পুলিশ ১৮০ ডিগ্রি ঘুরে নিজেদের অবস্থান থেকে সরে গেল বলেই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত চারদিন ধরে দিল্লির যন্তর-মন্তরের সামনে ভারতের কুস্তি ফেডারশনের বর্তমান প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে দ্বিতীয়বার আন্দেলনে সামিল হয়েছিলেন বজরং পুনিয়া, স্বাক্ষি মালিক, ভিনেশ ফোগত সহ একাধিক পদকজয়ী কুস্তিগীররা। ব্রিজ ভূষণের পাশাপাশি, তাঁরা কাঠগড়ায় তুলেছিল দিল্লি পুলিশকেও। তাঁদের অভিযোগ দিল্লি পুলিশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর নিতে চাইছে না। গত জানুয়ারি মাসে প্রথমবার আন্দোলনে সামিল হওয়ার পর পাঁচ সদস্যের কমিটি গড়ে ব্রিজ ভূষণের বিরুদ্ধে আনা অভিযোগ ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়ে সেই আন্দোলন স্থিমিত করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে।

এরপর আবার চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের ধর্না শুরু করেন বজরং পুনিয়া-ভিনেশ ফোগতরা। এবার তাঁরা সরাসরি হস্তক্ষেপ দাবি করেন দেশের শীর্ষ আদালতের।

আরও জানতে পড়ুন: আন্দোলনরত কুস্তিগীরদের বার্তা মমতার

শুক্রবার এই মামলার শুনানি চলাকালীনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়-এর কাছে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয় ব্রিজ ভূষণের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হচ্ছে। আন্দোলনরত কুস্তিগীরদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইজীবী কপিল সিব্বাল। তিনি প্রধান বিচারপতির হাতে অভিযোগকারী ওই সমস্ত মহিলা কুস্তিগীরদের রেকর্ড করা বয়ানও তুলে দেন বলে সূত্রের খবর।

সিব্বাল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। যেখানে ওই সমস্ত কুস্তিগীরদার নিরাপত্তার বিষয়টিও জড়িয়ে আছে। সব শুনে প্রধান বিচারপতি বলেন, আদালত তদন্তে কোনওরকম হস্তক্ষেপ করতে চায় না। তবে তদন্তে অবশ্যই নজর রাখা হবে। শেষ পর্যন্ত দুই পক্ষের আইনজীবীর কথোপকথনের বার্তা শোনার বিচারপতি চন্দ্রচূড় শুক্রবারের মতো শুনানি মুলতবি করে দেন। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের