বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নথি চেয়ে পাঠানোর নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ খারিজ করে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জরুরি ভিত্তিতে আদালত বসিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতে জরুরি শুনানি শেষে শীর্ষ আদালতের বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ দিয়েছেন। শুধু তাই নয়, বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বিচার ব্যবস্থার শৃঙ্খলারও পরিপন্থী বলেও  মন্তব্য করেছেন তাঁরা।

শুক্রবার সকালেই দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর জন্য প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন। মামলার বিচার চলাকালীন সংবাদমাধ্যমে সাক্ষা‍ৎকার দেওয়ার কারণেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা সরানোর নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের পরে নিজের এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা মুখ খুলে জানান, কোন নথি ও তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে নিয়োগ মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছেন, তা নিজের চোখে দেখতে চান। তাঁর সাক্ষা‍ৎকারের যে অনুলিপি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছে জমা পড়েছে সেই অনুলিপি ও নথি তাঁর কাছে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ দেন। সেই সঙ্গে জানান, প্রয়োজনে মধ্যরাত পর্যন্ত এজলাসে বসে থাকবেন।  

কলকাতা হাইকোর্টের বিচারপতির ওই নির্দেশের বিষয়টি প্রধান বিচারপতির গোচরে আনেন শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেল। এর পরেই বিশেষ বেঞ্চ বসানো হয়। বিচারপতি এ এস বোপান্না ও হিমা কোহলি জানান, ‘স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে নির্দেশ দিয়েছেন তার ওপরে স্থগিতাদেশ জারি থাকছে।’ সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে বিষয়টি কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট রেজিস্টার জেনারেলকে জানানোরও নির্দেশ দেন বিচারপতিরা।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে