তাম্রলিপ্ত মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা দেখতে পরিদর্শনে জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে স্বাস্থ্যপরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী কার্ড (Saystha Sathi Card)সহ একাধিক স্বাস্থ্যপরিষেবার বিষয়ে বার বার নজর দিতে বলেছেন । এরপরেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই উঠে আসে স্বাস্থ্য ক্ষেত্রে অব্যবস্থার ছবি।

শনিবার পূর্ব মেদিনীপুর(Purba Medinipur) জেলা জুড়ে স্বাস্থ্য পরিষেবা দেখার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র,ব্লক স্বাস্থ্য কেন্দ্র, স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন বিডিও, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী, মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ পরিদর্শন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক মহকুমা শাসক(SDO) বুদ্ধদেব পান, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, রুহি করলাম সমিতির চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি সহ অন্যান্যরা।

মেডিকেল কলেজে আসা রোগীর পরিবারের লোকের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন জেলাশাসক(DM)। মেডিকেল কলেজে আশা রোগীর পরিবারের লোকেদের অভিযোগ ফিমেল ওয়ার্ডে বাথরুম ও স্নানাগার একেবারে অপরিষ্কার ও ব্যাবহারের অযোগ্য। হাসপাতাল বিল্ডিং এ বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা এজেন্সিকে ধমক দেন, দ্রুত যাতে সমস্যা সমাধান করা যায়, সেই বিষয়ে নির্দেশ দেন জেলাশাসক।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের