‘ঐশ্বর্যকে আরও ছবি করতে দিন, আপনি আরাধ্যাকে সামলান’, টুইটের জবাব কী দিলেন অভিষেক?

তিনি টুইটে লিখেছেন, "ওকে সাইন করতে দাও??? স্যার, কিছু করার জন্য তাঁর অবশ্যই আমার অনুমতির প্রয়োজন নেই।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের একজন ব্র্যান্ড অভিনেত্রী। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী মুকুট জেতার পরেই বলিউডে এন্ট্রি তাঁর। প্রথমদিকে তিনি সফল না হলেও পরে একাধিক সুপারহিট ছবির সুবাদে সহজেই বলিউডের A-লিস্টার অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অভিনেত্রী। তাঁর অভিনীত একগুচ্ছ আইকনিক ছবিও আজও ভক্তদের মনে তাজা। তাঁর আরও একটি পরিচয় বচ্চন পরিবারের বহুরানী হিসেবে। দেখতে দেখতে ১৬ বছর কাটিয়ে ফেললেন তিনি দাম্পত্য জীবন। অমিতাভ বচ্চনের একমাত্র পুত্র অভিষেক বচ্চন ঘরণী সঙ্গে ১১ বছর বয়সী কন্যা আরাধ্যার মা। তবে বিয়ের পর থেকেই অভিনয় কমিয়ে দিয়েছেন ঐশ্বর্য। তাঁকে শেষ দেখা গিয়েছে, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পুন্ন্যিয়িণ সেলভান 2’-তে। যেখানে তিনি রাজনন্দিনীর ভূমিকায় অভিনয় করছেন।দীর্ঘকাল পর বড় পর্দায় তাঁকে দেখে খুশি ভক্তরা। কিন্তু এত কম মুভি করেন কেন তিনি, তবে কী অভিষেক বচ্চনই তাঁকে মুভি করতে দেননা?

হ্যাঁ, সম্প্রতি এক ভক্তের এহেন প্রশ্নের উত্তর দিলেন অভিষেক নিজেই। যা নিয়ে ইন্টারনেটে রীতিমতো সরগরম। অভিষেক ভক্তের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনিই তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে আরও সিনেমাতে সাইন করতে বলেছিলেন। সম্প্রতি Ponniyin Selvan 2 এর রিভিউ দিতে টুইটে একটি পোস্ট করে অভিনেতা বলেছিলেন, “#PS2 কেবল অসাধারণ!!! এই মুহূর্তে আমি বাক্যহারা। মিসেসকে নিয়ে খুব গর্ব হচ্ছে। এখন পর্যন্ত তাঁর সেরা ছবি।” এরপরেই এক ব্যবহারকারী বলেন, “আপনার যেমন উচিত! তাঁকে আরও সিনেমা সাইন করতে দিন এবং আপনি আরাধ্যার যত্ন নিন।” ভক্তের এই টুইট নজর এড়িয়ে যায়নি অভিষেকেরও। তিনি টুইটে লিখেছেন, “ওকে সাইন করতে দাও??? স্যার, কিছু করার জন্য তাঁর অবশ্যই আমার অনুমতির প্রয়োজন নেই।”

Ponniyin Selvan 2, মণি রত্নম ম্যাগনাম ওপাস, ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে। ছবিতে ঐশ্বর্য ছাড়াও, ছবিতে বিক্রম, জয়ম রবি, ত্রিশা কৃষ্ণান এবং শোভিতা ধুলিপালা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। মণি রত্নম গত বছরের সেপ্টেম্বরে প্রথম অংশ – পনিয়িন সেলভান 1 – প্রকাশ করেছিলেন। ছবিটি ভক্ত এবং সমালোচকদের কাছ থেকে প্রচুর ভালবাসা এবং প্রশংসা পেয়েছে। ছবিটি কল্কি কৃষ্ণমূর্তি-এর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।  

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে