Loading live market data...
Loading active stocks...
Connecting...

এবার শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গলের নামেও রাস্তার নামকরণ হল শিলিগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা থেকে অনেকটা দূরে হলেও, খেলাধুলার জগতে অতি পরিচিত একটি নাম উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরটি। ক্রিকেট, টেবিল টেনিসের সঙ্গে সমান পাল্লা দিয়ে এই শহরেও দেখা যায় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যে লড়াই। শিলিগুড়ি অবশ্য বরাবরই লাল-হলুদের অত্যন্ত প্রিয় শহর। সেই শহরেই ৩০ এপ্রিল ২০২৩ তারিখে একটা রাস্তার নামকরণ করা হল শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের নামে। রাস্তাটির নাম এবার থেকে ইস্টবেঙ্গল রোড নামে পরিচিত হল আমজনতার কাছে।

রবিবার এই উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন শিলিগুড়ির ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের সদস্যরা। যে শোভাযাত্রায় অংশ নেন শিলিগুড়িতে বসবাসকারী বহু ইস্টবেঙ্গল সমর্থক। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনের রাস্তায় ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে সাজিয়ে তোলা হয় ক্লাবের গৌরবান্বিত ১০০ বছরের সেরা মুহূর্তগুলো।

মহতীপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহানাগরিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন শিলিগুড়ির চেয়ারম্যান মাননীয় শ্রী প্রতুল চক্রবর্তী, উপ মহানাগরিক রঞ্জন সরকার, ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান সম্পাদক রূপক সাহা, শীর্ষ কর্তা দেবব্রত সরকার, সঞ্জীব আচার্য, সদানন্দ মুখোপাধ্যা, সৈকত গঙ্গোপাধ্যায়-সহ আরও বেশ কিছু কর্মকর্তা।

আরও জানতে পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে ৪ উইকেটে হারাল পাঞ্জাব

এঁদের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে যে সমস্ত খেলোয়াড় একটা সময়ে ময়দানে দাঁপিয়ে বেড়িয়েছেন সেই প্রাক্তন খেলোয়াড়রাও রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই তালিকায় ছিলেন, মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির বসু, ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়রা।

এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ঘরের মেয়ে অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ, শেখর চক্রবর্তী, কুন্তল গোস্বামী মতো ব্যক্তিত্বরাও।

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

আদিবাসী মুখ, পেশায় শিক্ষক, চিনে নিন জঙ্গলমহলের মুখ ক্ষুদিরাম টুডুকে

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

বাংলার জনগণকে শপথমঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য