সুন্দরবনের বাঘ নিয়ে নয়া লড়াইয়ে মমতা ও মোদির সরকার

সুন্দরবনে বাঘের সংখ্যাটা ঠিক কত? ১০০ না ১২০? সেটা নিয়েই এখন তরজা বেঁধেছে মোদি ও মমতা সরকারের মধ্যে। তবে বাঘ যে বাড়ছে এটাই ভাল খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির লড়াই নয়। এমনকি লড়াইটা নয় কোনও কেন্দ্রীয় প্রকল্প নিয়েও। লড়াইটা বাঘের(Royal Bengal Tiger) সংখ্যা নিয়ে। কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের দাবি, সুন্দরবনে(Sundarban) বাঘের সংখ্যা ১০০। কিন্তু সেই দাবি মানতে নারাজ রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। তাঁদের হিসাবে সংখ্যাটা ১২০’র বেশি। আদতে ২০টার হেরফের। তা নিয়েই এখন দুই সরকারের নয়া বিবাদ নজর টানছে পরিবেশবিদ থেকে পশুপ্রেমিকদের। নজর টানছে পর্যটকদেরও। আর এই বিবাদে কিন্তু তাঁরা সকলেই খুশি। কেননা এই দুই সরকারের দাবিতে এটা স্পষ্ট ‘সোঁদরবনে’ ডোরাকাটাদের সংখ্যা বাড়ছে। বাদাবনে এখন তাঁরা সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেছে। খুশি সুন্দরবনবাসী থেকে কলকাতার নাগরিকেরাও। কেননা বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। আর সুন্দরবন বাঁচলে আয়লা, আম্ফান, পিলিনের মতো সামুদ্রিক ঘূর্ণিঝড়ের(Cyclone) হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে কলকাতা(Kolkata) সহ বাংলা(Bengal)।  

আরও পড়ুন Rose Valley’র ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল ED

Tiger Project’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গত ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ভারতে বাঘের সংখ্যা প্রকাশ করে মোদি সরকার। সেখানে জানানো হয়েছে, সুন্দরবনে বাঘের সংখ্যা ১০০। ওই রিপোর্ট নিয়েই কেন্দ্র ও রাজ্যের মধ্যে এখন নয়া ‘সংঘাত’ তৈরি হয়েছে। রাজ্য সরকারের দাবি, প্রধানমন্ত্রী যে রিপোর্ট প্রকাশ করেছেন, তা চূড়ান্ত নয়। পর্যালোচনার পর চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হলে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বেশি হবে। আগামী জুলাইয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ হওয়ার কথা। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘আমরা ওই রিপোর্ট নিয়ে একেবারেই সন্তুষ্ট নই। ওটা চূড়ান্ত রিপোর্ট নয়। আমাদের হিসেব অনুযায়ী, সুন্দরবনেই প্রায় ১২০টির ওপর বাঘ রয়েছে। এর পাশাপাশি বক্সা, নেওড়াভ্যালি এবং মহানন্দা অভয়ারণ্যেও বাঘ রয়েছে। আমরা প্রকৃত রিপোর্ট প্রকাশ করব।’

আরও পড়ুন ১৯৮টি পদে লোক নিচ্ছে রাজ্যের বিদ্যুৎ বণ্টন পর্ষদ

রাজ্যের বনদফতরের দাবি, প্রতি ৪ বছর অন্তর দেশে বাঘের সুমারি হয়। ২০২২ সালে সারা দেশের সঙ্গে সুন্দরবনেও সুমারি হয়েছিল। সেই সঙ্গে উত্তরবঙ্গের বক্সা, নেওড়া এবং মহানন্দা অভয়ারণ্যেও ক্যামেরার মাধ্যমে বাঘ গণনা হয়। ২০১৮ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮। সুন্দরবনে এখন ১০০টি বাঘ রয়েছে বলে কেন্দ্র জানালেও জুলাই মাসে চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হলে দেখা যাবে সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। কেন্দ্রের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট, সুন্দরবনে কমপক্ষে ১০০টি বাঘ আছেই। কেন্দ্রের ওই রিপোর্টে বক্সা, নেওড়া ভ্যালি এবং মহানন্দা অভয়ারণ্যে বাঘের বসবাসের প্রমাণ মেলার উল্লেখ রয়েছে। কিন্তু কোনও সংখ্যা দেওয়া হয়নি। তার কারণ, এটি চূড়ান্ত রিপোর্ট নয়। আগামী জুলাই মাসে চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা। তাতেই স্পষ্ট হবে, সুন্দরবন সহ বাংলার অন্যত্র বাঘের সংখ্যা কত বেড়েছে। নেওড়া ভ্যালিতে আগেই বাঘের অস্তিত্ব মিলেছে। কিন্তু বক্সা ও মহানন্দায় আগের সুমারিতে বাঘ দেখা যায়নি। এবার দেখা মিলেছে। চূড়ান্ত রিপোর্ট আসার পর উত্তরবঙ্গে বাঘের প্রকৃত সংখ্যাও জানা যাবে। সব মিলিয়ে বাংলায় বাঘের সংখ্যা অনেকটা বাড়বে বলে আশাবাদী রাজ্যের বনদফতরের আধিকারিকেরা।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ