আগামী ৫ বছরে দেশে কাজ হারাবেন ২২ শতাংশ, পূর্বাভাস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের

বিশ্বের ৮০৩টি সংস্থার ওপরে সমীক্ষা চালিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্থিক মন্দা ও প্রযুক্তি ব্যবহারের ওপরে অতিরিক্ত নির্ভরতার কারণে আগামী পাঁচ বছরে ভারতে ২২ শতাংশ কর্ম পদ বিলুপ্ত হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)। ভারতে যেমন ২২ শতাংশ পদ বিলুপ্ত হবে, তেমনই বিশ্বে গড়ে ২৩ শতাংশ পদ বিলুপ্ত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এমন পূর্বাভাস কর্মসংস্থানের ক্ষেত্রে অশনিসঙ্কেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বের ৮০৩টি সংস্থার ওপরে বিশেষ সমীক্ষা চালিয়ে রবিবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সংস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) ব্যবহারের ওপরে মাত্রাতিরিক্ত ঝোঁক বিশ্বের কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে শ্রমবাজারের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়বে। মানুষের জায়গা নিয়ে নেবে রোবট।

সমীক্ষায় উঠে এসেছে, আগামী পাঁচ বছরে অর্থা‍ৎ ২০২৭ সালের মধ্যে বিশ্বে নতুন করে ৬ কোটি ৯০ লক্ষ নতুন পদ তৈরি হবে। আর বিলুপ্ত হবে ৮ কোটি ৩০ লক্ষ পদ। অর্থা‍ৎ নতুন করে আরও ১ কোটি ৪০ লক্ষ চাকরি কমবে। যা বর্তমান কর্মসংস্থানের দুই শতাংশের সমান। অর্থনৈতিক বৃদ্ধির শ্লথগতি ও অত্যধিক মূল্যস্ফীতির কারণেই চাকরিতে ছাঁটাইয়ের পরিমাণ বাড়বে। রেকর্ড কিপিং এবং প্রশাসনিক ক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন তাদের ওপরেই নেমে আসবে শাস্তির খাঁড়া।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ