‘মদ না খেলে ফিলিংস আসে না’, ক্ষমা চাইলেন নোবেল

স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নোবেল। সম্প্রতি তাঁর একটি কনসার্টের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও তাঁকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়, পেশাগত ও ব্যক্তিগত দুই মাধ্যমেই বিতর্কের কেন্দ্রে থাকেন নোবেল। কখনও বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে নানারকম বেফাঁস মন্তব্য, আবার কখনও প্রাক্তনকে মারধর একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই সংবাদের শিরোনাম হয়েছে। সম্প্রতি বাংলাদেশের কুড়িগ্রামে ফুলবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ৫০ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলকে গান গাওয়ার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল।

রাত ৯ টার সময়ে তাঁর মঞ্চে ওঠার কথা থাকলেও তিনি মদ্যপ অবস্থায় রাত ১১ টায় মঞ্চে ওঠে। স্বাভাবিকভাবেই দর্শকদের ধৈর্যের বাঁধ ভাঙে। তার মধ্যে মঞ্চে উঠে মাতলামি করতে শুরু করেন, কখনও তাঁর কথা আটকে যায়, আবার কখনও মঞ্চে মাইক ভাঙতে শুরু করেন তিনি। দর্শক স্বাভাবিক ভাবেই ক্রুদ্ধ হয়ে নোবলকে জুতা এবং জলের বোতল ছুঁড়ে ফেলতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সঙ্গে সঙ্গে নোবেলকে নামিয়ে দেয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তাঁর এমন কর্মকাণ্ড মুহূর্তেই ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। এই বিষয়ে নোবেলের কী মতামত। সম্প্রতি বাংলাদেশের একটি স্থানীয় সংবাদমাধ্যমে তাঁর অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুললেন নোবেল।

তিনি জানান, ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। মদ খাওয়ার কথা স্বীকার করে নোবেল বলেন, ‘স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারেকাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম। এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আর ঘটবে না।’

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা