এক দশক পর পর্দায় কামব্যাক ‘অউর প্যায়ার হো গ্যায়া’ জুটির, নস্ট্যালজিয়ায় অনুরাগীরা

কয়েক দশক পর একটি ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন ববি দেওল এবং ঐশ্বর্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক মিউজিক্যাল চলচ্চিত্র, ‘অউর প্যায়ার হো গ্যায়া’, যেখানে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন এবং ববি দেওল। প্রথমবার তাঁদের জুটি বেশ মন জয় করেছিল ভক্তদের। তবে এরপর আর কোনও ছবিতে একসঙ্গে জুটি বাঁধেননি ঐশ্বর্য-ববি। অথচ তাঁদের জুটি আবারও দেখার জন্যে অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা। তবে ১৯৯৭ থেকে ২০২৩, এতগুলো বছরে অনেক জল বয়ে গিয়েছে। সংসার হয়েছে, আর সেই চাপে ঐশ্বর্য এবং ববি দেওল দুজনেই ছবি করা কমিয়ে দিয়েছেন। ঐশ্বর্য এখন অভিনেত্রীর পাশাপাশি, স্ত্রী, বউমা এবং মাও। মেয়ে আরাধ্যাকে ঘিরেই তাঁর জীবন। বচ্চন পরিবারের বউমা হওয়ার পর থেকেই অভিনয় কমিয়ে দেন নীল নয়না সুন্দরী। যদিও বিয়ের পর ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’-ছবিতে রণবীরের সঙ্গে ঐশ্বর্যর ঘনিষ্ঠ রোমান্স ভাল চোখে দেখেন নি তাঁর পরিবারের কেউই। সেই সময়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। তাই অভিনয় করা প্রায় ছেড়েই দিয়েছেন অভিনেত্রী বলা চলে!

এই মুহূর্তে তিনি তাঁর প্রতীক্ষিত তামিল ‘পূন্ন্যিয়িণ সেলভান পার্ট 2’-ছবির সাফল্যে ভাসছেন। যা ইতিমধ্যেই ১০০ কোটি আয় ছাড়িয়েছে। ছবির প্রথম সংস্করণেও একই ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্য, আগের মতোই তাঁর অভিনয় নজরকাড়া। এদিকে ববি দেওলও বহু বছর পর বলিউডে কামব্যাক করছেন। ইতিমধ্যেই দুটি ওয়েবসিরিজ এবং কিছু ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এবার নাকি ঐশ্বর্যর সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন ববি। যদিও সম্প্রতি Ponniyin Selvan 2-এর প্রিমিয়ারে প্রায় এক দশক পর ববি দেওল এবং ঐশ্বর্যকে দেখা গিয়েছে, তারপরেই শুরু গুঞ্জন। তাঁরা একসঙ্গে একটি ছবিতে পোজও দিয়েছেন। ছবিতে ববিকে কালো শার্টে বরাবরের মতো সুদর্শন দেখাচ্ছিল এবং ঐশ্বর্যকে একটি ঐতিহ্যবাহী পোশাকে চমত্কার দেখাচ্ছিল।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তরা নস্টালজিক হয়ে পড়েছেন। মন্তব্য বিভাগে তাঁদের ভক্তরা ভালোবাসার বর্ষণ করেছেন। যেখানে একজন ভক্ত লিখেছেন, ‘নস্টালজিয়া মুভি এই যুগের সবকিছু ছিল’, অন্য একজন যোগ করেছেন, ‘সুন্দর’। এক ভক্ত তাদের ‘বিরল জুটি’ বলেও ডেকেছেন। ববিকে পরবর্তীতে দেখা যাবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’-এ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এতে অনিল কাপুর এবং রশ্মিকা মান্দান্নাও মুখ্য ভূমিকায় রয়েছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে