দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, জানিয়ে দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে না বলে জানিয়ে দিলেন সেদেশের আইনমন্ত্রী আনিসুল হক। সরকারের সমালোচনা করায় এই আইনের আওতায় বহু সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এই আইন বাতিল করার দাবিতে বহু দিন ধরে সরব হয়ে আসছেন বাংলাদেশের বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিকরা। বুধবার এই আইন প্রসঙ্গে বাংলাদেশের আইনমন্ত্রী জানান, আইনটি বাতিল করা হবে না। একইসঙ্গে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য নয়, বরং সাইবার অপরাধ দমনের জন্য করা হয়েছে

বুধবার ঢাকার ধানমন্ডি মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সেখানে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চেষ্টা করা হবে। এ আইনে কারো অভিযোগ পর্যবেক্ষণের জন্য যে সেল করা হয়েছে সেটি আইসিটি মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ে পাবেন না, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাবেন।’ একইসঙ্গে তিনি বলেন, ‘সত্য তুলে ধরার দায়িত্ব আপনাদের। প্রত্যেকটা জিনিসেরই দুইটা দিক থাকে, আপনারা দুটোই তুলে ধরবেন যাতে জনগণ বুঝে নিতে পারে।

প্রসঙ্গত মুক্তগণমাধ্যমের সূচকে বাংলাদেশ বর্তমানে আফগানিস্তানের নীচে অবস্থান করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় চারজনের বিরুদ্ধে মামলা হলে তার মধ্যে একজন সাংবাদিক থাকেন। এই আইন প্রয়োগ করে শেখ হাসিনার সরকার বাংলাদেশে নাগরিক ও সংবাদমাধ্যমের বাকস্বাধীনতা হরণ করে বলে অভিযোগ।

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ