‘দ্য কেরালা স্টোরি’-র কাহিনী শোরগোল দেশজুড়ে, নির্মাতাদের গ্রেপ্তারের দাবি

যুগ যুগ ধরে আন্তঃধর্মীয় বিয়ে হয়ে আসছে কিন্তু এ ধরনের ছবি সমাজকে আরও বিভক্ত করে তুলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো সরগরম। ছবির কাহিনী নিয়ে চটে লাল রাজনৈতিক মহল। কেরল মুখ্যমন্ত্রী থেকে দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছবির মুক্তির বিরোধিতা করেছেন। সবার একটাই দাবি, ছবিটি কল্পকাহিনীতে মোড়া। গল্প বলছে, কেরলে ৩২,০০০ হিন্দু মহিলাকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তর এবং ইসলামিক রাষ্ট্রে পাচার করা এবং তাঁদেরকে জবরদস্তি উগ্রপন্থীতে নিযুক্ত করা, যদিও গল্পটি ৩ জন নারীকে কেন্দ্র করে আবর্তিত। কিন্তু কাহিনী নিয়েই যতো ঝামেলা। অভিযোগ, মূল্য তথ্য উপস্থাপন। ছবির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালত আবেদন খারিজ করে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগামিকাল শুনানি সঙ্গে একইদিনে ছবি মুক্তি পাওয়ার কথা। মুলত লাভ জিহাদের মাধ্যমে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এ কীভাবে মেয়েদের নিয়োগ করা হয়েছিল তা নিয়েই গঠিত ছবিটি। অনেকেই ছবিটি নিন্দা করেছে, তবে অনেকই বলছেন, ছোটখাটো কারণে ছবিটিকে নিষিদ্ধ করার কোন কারণ নেই। দ্য কাশ্মীর ফাইলস এবং পাঠানের পরে, এটি তৃতীয় মুভি যা সারা ভারতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। তাঁর কথায়, মেয়েদের গল্প শুনে তিনি এই বিষয়ে সিনেমা নির্মাণ করতে বাধ্য হন। ধর্মীয় অনুপ্রেরণা এমন একটি বিষয় যা সাম্প্রদায়িক সহিংসতাকে উত্তেজিত করতে পারে। তাই সবাইকে সতর্কতা করতে চান তিনি। কিন্তু ছবিটিতে একাধিক ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি রাজনৈতিক ব্যক্তিত্বের। ইতিমধ্যেই প্রযোজকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ আবু অসীম আজমি। তিনি নির্মাতা সুদীপ্ত সেনকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সাংসদ বলেন, যুগ যুগ ধরে আন্তঃধর্মীয় বিয়ে হয়ে আসছে কিন্তু এ ধরনের ছবি সমাজকে আরও বিভক্ত করে তুলবে। প্রত্যেক ভারতীয়র নিজস্ব ধর্ম বেছে নেওয়ার অধিকার রয়েছে।  

তবে অনেক মহল থেকে ছবিটিকে সমর্থন করছে। উগ্র ডানপন্থীরা এটিকে পুরোপুরি সমর্থন করছে, অন্যরা মনে করে যদি এটি সন্ত্রাসবাদের সঙ্গে মোকাবিলা করে তবে এটি অবশ্যই জাতিকে দেখানো দরকার। হয়তো ছবিটি তামিলনাড়ুর থিয়েটার বা হলে চালাতে দেওয়া হবেনা। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে