জঙ্গলমহলে বয়স্ক ও নিরক্ষর সাধারণ মানুষকে শিক্ষাদান করবে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বয়স্ক ও নিরক্ষর সাধারণ মানুষদেরকে শিক্ষাদান করাবে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ফের ঝাড়গ্রাম জেলা পুলিশের মানবিক মুখ। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকা বেলপাহাড়ি (Belpahari)ব্লকে চালু করা হলো ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে “উজ্জীবন” কর্মসূচি। এই প্রকল্পের লক্ষ্য হল ৪০ থেকে ৬০ বছর বয়সী আগ্রহী জঙ্গলমহলের গ্রামবাসীদের প্রাথমিক পঠন- পাঠন এবং লেখার দক্ষতা প্রদান করে যাতে তারা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক কল্যাণ প্রকল্প থেকে সুবিধা অর্জনের জন্য যথেষ্ট স্বনির্ভর হয়ে ওঠে সেই প্রচেষ্টা চালানো।

বেলপাহাড়ি ব্লকে আজ এর কর্মসূচির উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার অরিজিৎ সিনহা(SP Arijit Sinha)। এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলপাহাড়ি থানার আইসি (IC)বিশ্বজিৎ বিশ্বাস সহ ঝাড়গ্রাম জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা। জানা গেছে, ওই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ১০০ জন গ্রামবাসী উপস্থিত ছিলেন। এর পাশাপাশি জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি চালু হবে জেলা পুলিশের উদ্যোগে। তবে পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়ায় খুশি সাধারণ মানুষ। এর আগের জঙ্গলমহলে পুলিশ সুপারের উদ্যোগে খাদ্য বিতরণ মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও ক্রীড়া প্রেমী ছেলেমেয়েদের খেলার সরঞ্জাম বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল।

শীতকালে জঙ্গলমহলের(Jangalmahal) মানুষদের শীতবস্ত্র প্রদান করার পাশাপাশি জঙ্গলমহলের শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছিল। এবার জঙ্গলমহলের মানুষজনকে স্বাক্ষর করে তোলার লক্ষ্যে নয়া পদক্ষেপ গ্রহণ করলেন জেলার পুলিশ সুপার। একদিকে যখন উত্তরবঙ্গে(North Bengal) পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষজন, সেই সময় জঙ্গলমহলে পুলিশের অন্য মানবিক মুখ প্রকাশ পেল। জঙ্গলমহলে বর্তমান ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারের পরপর এহেন জনকল্যাণমূলক পদক্ষেপগুলি নিঃসন্দেহে প্রশংসনীয়।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়