Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফের ব্যাটিং বিপর্যয়, হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রান তুলল নাইটরা

নাইটদের পক্ষে সর্বোচ্চ রান করেন রিঙ্কু সিং (৩৫ বলে ৪৬)।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ফের একবার মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ। অধিনায়ক নীতীশ রানা, রিঙ্কু সিং বাদে আর কেউ বড় রান পাননি। যার ফলে সানরাইজার্স হায়দরাবাদের নয় উইকেটে ১৭১ রানেই শেষ হলো নাইটদের ইনিংস। হায়দরাবাদের পক্ষে মার্কো জানসেন ও টি নটরাজন দুটি করে উইকেট নিয়েছেন।

শুক্রবার রাতে রাজীব গান্ধি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। কিন্তু শুরুটা খুব একটা সুখকর হয়নি শাহরুখ খানের দলের। দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় নাইটরা। মার্কো জানসেনের প্রথম বলে শূন্য রানে ফিরে যান আগের ম্যাচে দুর্দান্ত খেলা রহমানুল্লাহ গুরবাজ। শেষ বলে ফেরেন হাইনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ তুলে আউট হন বেঙ্কটেশ আইয়ার। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই চাপ কাটানোর চেষ্টা চালিয়েছিলেন জেসন রয় ও নাইট অধিনায়ক নীতীশ রানা। কিন্তু পঞ্চম ওভারে জেসনকে ফিরিয়ে ফের কলকাতাকে ধাক্কা দেন কার্তিক ত্যাগী। চতুর্থ উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলান নীতীশ রানা ও রিঙ্কু সিং। দুজনে ৪০ বলে ৬১ রান যোগ করেন।

দ্বাদশ ওভারে বল করতে এসে নাইট অধিনায়ককে (৩১ বলে ৪২) ফিরিয়ে দেন হায়দরাবাদ অধিনায়ক আইডেন মার্করাম। ছয় নম্বরে ব্যাট করতে নেমে হাত খুলে মারার চেষ্টা করেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু তিনি বেশিক্ষণ টিঁকতে পারেননি। ১৫ বলে ২৪ করে ময়াঙ্ক মার্কান্ডের বলে সাজঘরে ফেরেন। তার পরেই কার্যত ভেঙ্গে পড়ে নাইটদের ব্যাটিং লাইন আপ। সুনীল নারাইন এখন শুধু অতীতের ছায়া মাত্র। তিনি ফিরলেন এক রানে। শার্দুল ঠাকুর (৮), অনুকুল রায় (১৩), হরষিত রানা (০)পর পর ফিরে যান। রিঙ্কু সিং ৩৫ বলে ৪৬ করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে নয় উইকেটে ১৭১ তোলে নাইটরা।   

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত