তৃণমূলের নকল করে সোশ্যাল মিডিয়ায় প্রচার বিজেপির

‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরো ধরা।’ কিন্তু বিজেপি তো এক বার নয়, বার বার ধরা পড়ছে ‘লোকাল’ পার্টি তৃণমূলকে নকল করতে গিয়ে।

Share:

কৌশিক দে সরকার: বাংলা(Bengal) যা আজ ভাবে, ভারত(India) তা আগামি কাল ভাববে। এ তো গেল দার্শনিক উক্তি। সেটা সান্ত্বনা বাক্য হতেই পারে। কিন্তু যদি হাতেনাতে কেউ চুরি করে ধরা পড়ে যায় সেটা কী এই সান্ত্বনা বাক্যে ঢাকা যাবে! সম্ভবত না। আর কার্যত সেটাই হচ্ছে। একাধিবার হচ্ছে। বারে বারে হচ্ছে। চুরি করে ধরা পড়েও লজ্জা হচ্ছে না। তাই বার বার চলছে চুরি আর নকলের কাজ। এবারেও যেমন হল। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) ‘দিদির সুরক্ষা কবচ’(Didir Surakha Kavach) নামে একটি কর্মসূচী চালাচ্ছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে বাংলায় যে সব আর্থসামাজিক সুরক্ষা তথা সুবিধা প্রকল্প চালু হয়েছে সেগুলি নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাতে যে সব গ্রাফিক ডিজাইন করা হয়েছিল, যেভাবে প্রচার চালানো হচ্ছিল, সেটাই এবার বিজেপির প্রচারেও দেখা যাচ্ছে। একদম হুবহু। কথায় বলে না, ‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরো ধরা।’ কিন্তু বিজেপি তো এক বার নয়, বার বার ধরা পড়ছে ‘লোকাল’ পার্টি তৃণমূলকে নকল করতে গিয়ে।

আরও পড়ুন ‘1 to 1 Fight হোক, যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়ুক’

তৃণমূলের ‘দিদির সুরক্ষা কর্মসূচী’র জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচার চালানোর জন্য ঠিক সেভাবে গ্রাফিক ডিজাইন করা হয়েছে সেই ভাবেই একই ডিজাইন হয়েছে বিজেপির ক্ষেত্রে। সেই প্রচারের আবার নাম দেওয়া হয়েছে ‘বিজেপি(BJP) সরকারের ৭টি নিরাপত্তা চক্র’। কিন্তু যে দেখবে সেই বলবে তৃণমূলের নকল করা হয়েছে। কিন্তু বার বার এই চুরি করতে হচ্ছে কেন? নকলই বা করতে হচ্ছে কেন? তৃণমূল তো একটা ‘লোকাল’ পার্টি। সেখানে বিজেপি তো ‘জাতীয় দল’। তারপরেও নকল করতে হচ্ছে কেন? আসল কথা হল সেই ব্রেনই এখন আর নেই বিজেপিতে। মাথাগুলো সারাক্ষণ মজে আছে দাঙ্গা বাঁধাতে, অশান্তি লাগাতে। স্বাভাবিক ভাবেই এই মাথা কীভাবে সৃষ্টিশীল কাজ করে দেখাবে! এর আগেও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার নানা উন্নয়নের ছবি চুরি করে তা যোগী রাজ্যের উন্নয়ন বলে প্রচার করা হয়েছে। মা উড়ালপুল থেকে শুরু করে ইলেকট্রিক বাস সবই চুরি হয়েছে। সে সব ধরাও পড়েছে। তা নিয়ে কম হাসাহাসি হয়নি। এবারেও সেই একই ছবি। তৃণমূলের নকল করে বিজেপির ছবি।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান