নাপোলির হৃদয়ে আজও দিয়াগো

Share:

নিজস্ব প্রতিনিধি: দিয়াগো আর্মান্দো মারাদোনা। বিশ্ব ফুটবলের এই কিংবদন্তী মৃত্যুর পরেও যে তাঁর দেশের মানুষের পাশাপাশি ইতালির মানুষের কাছেও সমান প্রিয় তা বোঝা গেল গত বৃহস্পতিবার। দীর্ঘ ৩৩ বছর পর নাপোলির লিগ জয়ের দিনেও তিনি রইলেন তাঁর প্রিয় ক্লাবের ভক্তদের হৃদমাঝারেই।

সালটা ১৯৯০। বিশ্ব ফুটবলের মানচিত্রে পেলে, ভাবা, টোস্টাটাও, গ্যারিঞ্চা, জুয়ান ক্রুয়েফ, ইউসোবিও-এর পর আরও এক কিংবদন্তীকে পেল। তিনি দিয়াগো আর্মান্দো মারাদোনা। আর্জেন্টিনাকে প্রথমবার বিশ্ব জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন তিনিই। তারপরই ক্লাব ফুটবলে তাঁকে দলে নেন নাপোলি। ইতালির জনপ্রিয় ফুটবল লিগ সিরি-আ-তেও যেন সেই মারাদোনা ঝলক। একের পর এক ম্যাচে নাপোলিকে একাই টেনে নিয়ে সিরি-আ লিগের খেতাব এনে দিয়েছিলেন সেইদিনের দিয়াগো। ইতালির জনপ্রিয় সিরি আ লিগ খেতাব সবচেয়ে বেশিবার গিয়েছে তুরিন এবং মিলানে। সেবারই প্রথম তার ছন্দপতন ঘটে দিয়াগোর হাত ধরে।

না, তাঁর হাত ধরে যে খেতাব জয় করেছিল নাপোলি, সেই খেতাব জয়ের ইতিহাসকে আজও ভোলেননি নাপোলির সমর্থক থেকে কর্মকর্তা সকলেই। তার প্রমাণ পাওয়া গেল গত বৃহস্পতিবার রাতেই। সমর্থকদের হাতে থাকা পোস্টার আর ব্যানারে দেখা মিলল দিয়াগোর ছবি।

আরও জানতে পড়ুন: ইতিহাস গড়ল নাপোলি, ৩৩ বছর পর লিগ জয়

আজ তিনি এই মহাদেশে নেই, তাঁর ঠিকানা এখন ঘুমের দেশে। যদি তিনি আজ বেঁচে থাকতেন, তাহলে হয়তো নাপোলির এই জয়ে উছ্বাসে মাততেন তাঁদের প্রিয় দিয়াগোও। আর নাপোলির জয়ে আনন্দে মাতোয়ারা হয়ে দিয়াগোর কণ্ঠে হয়তো শোনা যেত সেই কথা, এস্টাব্লিস্টমেন্ট-এর পতন যেখানেই হবে, সেখানেই দেখা মিলবে আমার।

নাপোলি মারাদোনাকে ভোলেনি। আর ভুলবেও না কোনওদিন। আজ থেকে ঠিক তিন বছর আগে অর্থাৎ ২০২০ সালে যখন তিনি সকলকে চোখের জলে ভাসিয়ে চির বিদায় নিলেন, তখন নাপোলির ছোট্ট এই শহরও যেন হারিয়েছিল তাঁর প্রিয় দিয়াগোকে। শোকে মুহ্যমান নাপোলির আম জনতা। তার পরই নাপোলির কর্তারা সিদ্ধান্ত নেন, দিয়াগোকে তাঁদের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য, নাপোলির ফুটবল স্টেডিয়ামের নাম আজ নামকরণ করা হয়েছে দিয়াগো আর্মান্দো মারাদোনার নামে।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?