Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ই-প্রেসক্রিপশন চালুর নির্দেশ

চিকিৎসকদের হাতের লেখা পড়তে সমস্যা হওয়ায় এই সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এবার থেকে হাতে লেখা নয়, মিলবে ই-প্রেসক্রিপশন। প্রথম দফায় রাজ্যের ২০১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ব্যবস্থা চালু করা হবে। তার পর ধীরে ধীরে রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ই-প্রেসক্রিপশন চালু করা হবে। চিকিৎসকদের হাতের লেখা পড়তে সমস্যা হওয়ায় এই সিদ্ধান্ত।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যের সব মেডিকেল কলেজের অন্তত দুটি বিভাগে এই ই-প্রেসক্রিপশান চালু করতে হবে। জুন মাসের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে সব হাসপাতালকে। বিশেষজ্ঞদের মত, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রোগীরা। কারণ চিকিৎসকদের হাতের লেখা বুঝতে না পারায় ওষুধ দোকান থেকে ভুল ওষুধ দেওয়ার ঘটনা ঘটেছে অতীতে। যার ফলে বহু রোগীর প্রাণহানি হয়েছে। ই-প্রেসক্রিপশন চালু হলে হাতের লেখা জনিত সমস্যা থেকে রেহাই পাবেন রোগীরা।

কীভাবে প্রস্তুত করা হবে ই-প্রেসক্রিপশন? স্বাস্থ্যকর্তারা জানান, একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে দ্রুত ই-প্রেসক্রিপশন প্রস্তুত করা হবে। ইতিমধ্যেই সেই সফটওয়্যার ব্যবহার করে ই-প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে মাল ও বিধাননগর মহকুমা হাসপাতালে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল এবং হাওড়ার বেশ কয়েকটি গ্রামীণ ও ব্লক হাসপাতাল এবং পিজি ও মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রো-এন্টেরোলজি বিভাগে ই প্রেসক্রিপশন চালু হয়েছে। দেড় বছর ধরে এই প্রকল্প সাফল্যের সঙ্গে চলার পরই রাজ্যজুড়ে এই প্রযুক্তির বিস্তার ঘটানো হচ্ছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের