‘সময়টা খুব কঠিন’, স্তন ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছেন কার্তিকের মা

তখন আমাদের সকলের জন্য একটি খুব আবেগপূর্ণ সময় ছিল, তবে আমি আমার মায়ের জন্য খুব গর্বিত

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি মায়ের ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইয়ের কথা ভক্তদের কাছে ভাগ করে নিলেন কার্তিক আরিয়ান। যদিও এখন তিনি পুরোপুরি সুস্থ। এদিন কার্তিক তাঁর ইনস্টাগ্রামে গিয়ে ভক্তদের সেই সময়ের কিছু কথা ভাগ করে নিলেন। তাঁর মা মালা তিওয়ারি স্তন ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছেন।

এদিন তিনি তাঁর মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার দীর্ঘ পোস্টে জানালেন, “কিছু সময় আগে আমার মায়ের ‘স্তন ক্যান্সার’ ধরা পড়ে, যা আমাদের পরিবারকে বিপর্যস্ত করে তোলে! আমরা তখন হতাশ ও অসহায় ছিলাম! কিন্তু আমার মা একজন সাহসী সৈনিক। তার ইচ্ছাশক্তি, স্থিতিস্থাপকতা সবসময় আমাদেরকে সাহস দিয়েছে। শেষ পর্যন্ত আর জিতেছি!”

তাঁর পোস্টটি লাইভ হওয়ার পরপরই, ভিকি কৌশল, একতা কাপুর, সোনাল চৌহান এবং সান্যা মালহোত্রার মতো সেলিব্রিটিরা অভিনেতাকে ভালবাসা জানিয়েছেন। গত বছর, কার্তিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ক্যান্সার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে সময় কাটাতে। এটি ছিল জাতীয় ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে মুম্বাইয়ের একটি হাসপাতালে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে। অনুষ্ঠান চলাকালীন, তিনি বলেছিলেন যে, তাঁর মাও প্রায় পাঁচ বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি সফলভাবে সেরে উঠেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস দেওয়া একটি উদ্ধৃতিতে শেহজাদা বলেন, “তখন আমাদের সকলের জন্য একটি খুব আবেগপূর্ণ সময় ছিল, তবে আমি আমার মায়ের জন্য খুব গর্বিত যে তিনি এই রোগটি জয় করেছেন।” কার্তিককে শেষ দেখা গিয়েছিল শেহজাদা ছবিতে। এছাড়াও তিনি তিনি রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের তু ঝুথি মে মক্কার-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে উপস্থিত হয়েছিলেন। অভিনেতাকে পরবর্তীতে সত্যপ্রেম কি কথাতে দেখা যাবে, সহ-অভিনেতা কিয়ারা আদভানি। 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে