যত কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে! মহিলা যাত্রীকে কাঁকড়াবিছে কামড়ানোর ঘটনা প্রকাশ্যে

গত এপ্রিল মাসে নাগপুর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের মধ্যে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে এক মহিলা যাত্রীকে (woman passenger) কাঁকড়াবিছে (Scorpion) কামড়ানোর ঘটনা প্রকাশ্যে এলো। গত এপ্রিল মাসে নাগপুর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের মধ্যে এই ঘটনা ঘটেছে।

বিমানবন্দরে বিমান অবতরণের পরে আক্রান্ত যাত্রীকে তড়িঘড়ি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় ওই যাত্রীকে। শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ২৩ এপ্রিল, ২০২৩-এ আমাদের ফ্লাইট এআই ৬৩০ (AI 630)-তে এক যাত্রীকে কাঁকড়াবিছে কামড়ানোর মতো একটি অত্যন্ত বিরল এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।

বিমান সংস্থাটি জানিয়েছে, প্রোটোকল অনুসারে বিমানে তল্লাশি চালিয়ে বিছেটিকে খুঁজে পাওয়া গিয়েছিল। ঘটনার পর, এয়ার ইন্ডিয়া ক্যাটারিং বিভাগকে তল্ললাশি চালানোর নির্দেশ দিয়েছিল। কোনও কীট আছে কি না তা খতিয়ে দেখতে বলে সংস্থাটি। উল্লেখ্য এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে সাপ পাওয়া গিয়েছিল। গত বছর ডিসেম্বর মাসে, কালিকট থেকে এয়ার ইন্ডিয়ার বিমান দুবাই বিমানবন্দরে (Dubai airport) অবতরণের পর তার মধ্যে থেকে একটি সাপ উদ্ধার হয়েছিল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে