তীব্র গরমে জলের পিপাসা মেটাতে পুকুরে নামল হাতির দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: এই তীব্র গরমে পানীয় জলের পিপাসা মেটাতে ঝাড়গ্রাম জেলার(Jhargram District) লোধাশুলি রেঞ্জের নেকড়াবিন্দা গ্রামের এক পুকুরে পানীয় জল খেতে নেমে পড়লো দাঁতাল হাতির দল। কিছু দিন আগে বৃষ্টির ফলে আবহাওয়া বেশ ঠান্ডা ছিল ।কিন্তু গত ২ দিন ধরে গরম আবার মাথাচাড়া দিচ্ছে। ঝাড়গ্রাম জেলাতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা হলো ৪২° কাছাকাছি।

যার ফলে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে একটু পুকুরে নামলো হাতির দল। যা দেখে অনেকেই ভিড় করেন ওই পুকুর ঘাটে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ের(Cyclone) প্রভাবে বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং এই রাজ্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে লাগাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।

বৃহস্পতিবার তাপপ্রবাহ বইবে কলকাতা সহ বিভিন্ন জেলায়। শুধু তাই নয়, পুরুলিয়া ,বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর(West Medinipur) সহ বিভিন্ন জেলাতে আগামী দুদিন তাপপ্রবাহ বইবে। এক ধাক্কায় দক্ষিণবঙ্গ ও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। শুধু তাই নয় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘর পর্যন্ত পৌঁছে যাবে। উত্তরবঙ্গতে বাড়বে তাপমাত্রার পারদ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং