নববারাকপুর পুরসভার উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী শ্রদ্ধাঞ্জলি

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : পঁচিশে বৈশাখ ।চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শয়নে স্বপনে মননে চিন্তনে বিরাজমান। যথাযথ মর্যাদার সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবসে মঙ্গলবার সকালে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর পুরসভা(New Barrackpore Municipality)।পুরসভার ৬নং ওয়ার্ডে রবীন্দ্র মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পুর প্রতিনিধি ডাঃ পংকজ কুমার অধিকারী ।পুরসভা প্রাঙ্গণে রবীন্দ্র প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি রবীন্দ্র কবিতা পাঠ আলোচনা সমবেত সংগীত পরিবেশন করে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানান হয়।

পুর প্রতিনিধি দেবাশিস মিত্র বলেন ,রবীন্দ্রনাথের কৈশোর থেকে শেষ সময়ের কাল পর্যন্ত তার সৃষ্টির সৃজনশীলতাকে নতুন প্রজন্মের কাছে বেশি করে পৌছে দিতে হবে।পুর প্রতিনিধি নির্মিকা বাগচী বলেন রবীন্দ্রনাথের শুভ জন্মদিনে শ্রদ্ধা জানাতে পেরে বাঙালি হিসেবে গর্ব অনুভব করছি। বীর বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস বলেন ,রবীন্দ্রনাথ বিশ্বের সেরা কবি। বহুমুখী প্রতিভার মানুষ। বহু গুনে সমৃদ্ধ। তার অজস্র গান ,কবিতা ,নাটক বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। নোবেল পুরস্কার পেয়েছেন কবি। নববারাকপুর পুরসভার উদ্যোগে প্রতি বছরের মতো এবছর ও যথাযথ মর্যাদার সাথে গানে কবিতায় আলোচনায় তার প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৬৩ তম জন্মদিবসে সশ্রদ্ধ প্রণাম।পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায় এবং নির্মিকা বাগচী সুরেলা কন্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা আবৃত্তি করেন।সৌমী দের রবীন্দ্র কবিতা অন্য মাত্রা এনে দেয়। ।রবীন্দ্র সংগীত আগুনের পরশমনি ছোয়াও প্রানে এ জীবন পূর্ণ কর… পরিবেশন করেন উপস্থিত সকল পুর প্রতিনিধি ও পুর কর্মচারীরা।উপস্থিত ছিলেন পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, মনোজ সরকার, আরতি দাস মল্লিক, বেবী চক্রবর্তী, কৃষ্ণা বোস, নিখিল মালো, পুরসভার হেডক্লার্ক সজল নন্দী মজুমদার, ক্রীড়া সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী, শিক্ষক অম্লান দাশগুপ্ত, বাচিকশিল্পী সৌমী রাজ লক্ষ্মী দে সহ পুর কর্মচারীরা।অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন পুরসভার কর্মী প্রশান্ত চট্টোপাধ্যায়।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু