Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রুইনের গোল বৈধ কি না তা নিয়ে শুরু জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় ম্যান সিটির। ম্যাচটি শেষ হয় ১-১ গোলে অমীমাংসিত অবস্থায়। এই ম্যাচে ম্যান সিটির হয় গোল করেন কেভিন ডি ব্রুইন। কিন্তু তাঁর করা গোলটা কি বৈধ তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল কোচ আনসেলত্তি।

রিয়াল কোচ দাবি তোলেন, ম্যাচের ৬৭ মিনিটের মাথায় কেভিন যে গোলটি করেছে তার আগেই বলটি মাঠের টাচ লাইন অতিক্রম করে যায়। এবং তারপরও ম্যাচের অফিশিয়ালরা খেলা চালিয়ে যেতে নির্দেশ দেন। এরপরই প্রতিবাদ করেন রিয়াল কোচ। এমনকি হলুদ কার্ড পর্যন্ত দেখতে হয় তাঁকে। তাতেও ডোন্ট কেয়ার মনোভাব রিয়াল কোচের। তিনি দাবি তোলেন ম্যাচের ভিডিও দেখে গোলটি বাতিল করা উচিত ছিল।

উল্লেখ্য, আনচেলত্তি গোল বাতিলের দাবি জানালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিআর) বলটিকে আউট ধরেনি। তা সত্ত্বেও কেন রিয়াল কোচ এমন দাবি তুললেন যা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন।

আরও জানতে পড়ুন: কেন্দ্রীয় সরকারকে চরম হুঁশিয়ারি বজরং-ভিনেশদের, ২১ মে-র পর দেশজুড়ে আন্দোলন

কেউ কেউ দাবি করছেন, গোলটির আগে বের্নার্দো সিলভা ওয়াকারের মাঠের যাতে বলটি থাকে, সেইজন্য টাচলাইন থেকে ফিরিয়ে দিয়েছিলেন। এবং যা দেখে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা ভেবেছিলেন যে বলটি মাঠের বাইরে চলে গিয়েছে। তাই তাঁরা দাঁড়িয়ে পড়েছিলেন। এবং আনচেলত্তি থ্রো-এর দাবি জানান।

এরপরই রিয়ালের একটি প্রতি আক্রমণে কামাভিঙ্গাকে রুখে দিয়ে বল নিয়ে ফের ম্যান সিটির হয়ে আক্রমণের পাস বাড়ান রদ্রি। তাঁর থেকে বল পান গ্রিলিস এবং সেখান থেকে গুন্দোয়ানের পাস থেকে গোল করেন ব্রুইন। তাঁর আগেই বেনার্দো সিলভার দখলে যখন বলটি ছিল, তখন নাকি তা টাচ লাইনের বাইরে চলে গিয়েছিল বলে দাবি।

তবে রিয়াল কোচের এই দাবি জানানোর পর ম্যাচের দায়িত্বে থাকা ক্যামেরা ম্যানরা তাঁদের ভিডিও ফুটেজ খতিয়ে দেখেও বিষয়টি নিশ্চিত করতে পারলেও ম্যাচের সম্প্রচারের দায়িত্বে থাকা বিইন স্পোর্টস একাধিক ক্যামেরার ফুটেজ এবং থ্রি ডি প্রযুক্তি ব্যবহার করে দেখা যাচ্ছে বলটি মাঠের বাইরে ছিল। সুতরাং কেন তা ক্যামেরায় ধরা পড়ল না তাই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের