‘শুধু গ্ল্যাম গার্ল নয়, ভাল ছবি চেয়েছিলাম, কিন্তু ইন্ডাস্ট্রি সুযোগ দেয়নি’: আয়েশা জুলখা

আমি অনুভব করেছি যে আমি যদি অভিনয়ের বাইরে নিজেকে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত করি, তাহলে আমি বেশি সফল হব।

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম অভিনেত্রী আয়েশা জুলখা। একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। সে সময়ে বলিউডের অন্যতম সুন্দরী এবং মিষ্টি চরিত্রের নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন আয়েশা জুলখা। তাঁর রূপে দিওয়ানা হননি এমন কেউ বোধহয় নেই। যাই হোক, কেরিয়ারের সফলতার মাঝেই অভিনয় কে বিদায় জানান তিনি। এখনও অভিনয়ে সেইভাবে প্রত্যাবর্তন করেননি তিনি। যেখানে তাঁর সমসাময়িক অভিনেত্রীরা চুটিয়ে অভিনয় করছেন, সেখানে তিনি মুখ ফিরিয়েই আছে বলা চলে।

আয়েশাকে সম্প্রতি দেখা গিয়েছে, ‘হ্যাপি ফ্যামিলি কন্ডিশনস অ্যাপ্লাই’ নামের একটি ওয়েবসিরিজে। দীর্ঘদিন পর আয়েশা ২০২২ সালে তনুজা চন্দ্রের সিরিজ ‘হুশ হুশ’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেছিলেন। কিন্তু কেন তিনি অভিনয় ছেড়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয়েই মুখ খুললেন আয়েশা। তাঁর মতে, এটি তাঁর ‘স্ব সিদ্ধান্ত’। আয়েশার কেরিয়ারের অন্যতম সফল ছবি, আমির খান- অভিনীত ‘জো জিতা ওহি সিকান্দার’ (১৯৯২) এবং ‘হিম্মতওয়ালা’ (১৯৯৮)। আয়েশা নতুন সাক্ষাৎকারে তাঁর ‘গ্ল্যাম গার্ল’ ইমেজ সম্পর্কেও কথা বলেছেন। তাঁর মতে, ‘আপনি যখন একজন নবাগত হন তখন গ্ল্যামারাস হিসাবে দেখা যায়, এরপর যখন আপনি পেশাগত বেড়ে ওঠেন, তখন আপনি কেবল আপনার অভিনয়ের দক্ষতার জন্যেই সকলের কাছে পরিচিত হন। কিন্তু আমি যে চরিত্রগুলিতে অভিনয় করেছি তাঁদের আলাদা নাম থাকলেও তাঁরা সবাই প্রায় একই রকম ছিল’।

তিনি আরও বলেন,’ অভিনয় থেকে আমার বিরতি একটি নিজের সিদ্ধান্ত ছিল। আমি অনুভব করেছি যে আমি যদি অভিনয়ের বাইরে নিজেকে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত করি, তাহলে আমি বেশি সফল হব। সেটা তখনই হতে পারে যখন আমাকে পারফর্ম করার সুযোগ দেওয়া হবে। কিন্তু আমাকে সব প্রকল্পে প্রপ হিসাবে বিবেচনা করা হত, আমার সময়ের মূল্য ছিল না। প্রতিটি অভিনেত্রী আপগ্রেড হতে চায়, শুধুমাত্র একটি গ্ল্যাম গার্ল হিসাবে নয়, অভিনয় দক্ষতার জন্য পরিচিত হতে চায়। আমিও তাই চেয়েছিলাম। আমাকে যা অফার করা হত, তার বিরুদ্ধে আমার কিছুই বলতে পারতাম না, তবে আমি অনুভব করেছি যে আমি একই ধরণের চলচ্চিত্র করে চলেছি। সাধারণ গান-নাচ আর নায়কের সঙ্গে রোমান্স। তাই আমি অভিনয় থেকে বিরতি নিয়ে অন্য কোথাও আমার শক্তি নিবেদন করতে চেয়েছি।’ আয়েশাকে রাজ বাব্বর, রত্না পাঠক শাহ এবং অতুল কুলকার্নির সঙ্গে শেষ দেখা গিয়েছে হ্যাপি ফ্যামিলি: কন্ডিশনস অ্যাপ্লাই কমেডি সিরিজে। ১০ পর্বের সিরিজটি ১০ ​​মার্চ প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হয়েছে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে