রাজনৈতিক থেকে ব্যক্তিগত, ‘টাইম’ ম্যাগাজিনের পাতায় দীপিকার জার্নি

২০১৮ সালে তাঁর পদ্মাবৎ ছবিটি নিয়ে বিস্তর চর্চা চলেছে। নানা বিতর্ক উসকে কর্নিসেনারা তাঁর বিরোধিতা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্ষেত্রে বহুদিন আগেই ভারতের নাম রওশন করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কান ফিল্ম ফেস্টিভ্যাল, অস্কার, কাতার বিশ্বকাপের মঞ্চে অভাবনীয় উপস্থিতি, এমনকী বিশ্বের সেরা ১০ জন সুন্দরীর মধ্যে অন্যতম হয়েছেন দীপিকা পাড়ুকোন। এবার টাইম ম্যাগাজিনের কভার ফটোতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। গ্লোবাল স্টার হিসেবে এই পত্রিকার কভার ফটোতে ইতিমধ্যেই জায়গা বানিয়ে নিয়েছিলেন বলিউডের একাধিক তারকা। যার মধ্যে রয়েছেন পারভিন বাবি, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া। এবার সেই তালিকায় যুক্ত হল বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের নাম। সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর জীবনের নানা খুঁটিনাটির কথা জানালেন। এবার তিনি ‘গ্লোবাল স্টার’ হিসেবে টাইম ম্যাগাজিনের কভার পেজে নতুন বিশ্ব তারকা হিসেবে জায়গা করে নিলেন।

এই ম্যাগাজিনে তাঁর বিষয়ে একাধিক তথ্য দেওয়া হয়েছে। এমনকী এও বলা হয়েছে যে, তাঁর কাজের মাধ্যমে গোটা বিশ্বের কাছে বলিউডকে পৌঁছে দিয়েছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, এখানে দীপিকাকে নিয়ে রাজনৈতিক হট্টগোল, নিয়েও লেখা রয়েছে। ২০১৮ সালে বিশ্বের যে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানেই নাম উঠেছে দীপিকার। এবার বিশ্বের সবথেকে বেশি পরিচিত অভিনেত্রীর খেতাব পেলেন। সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর বিরুদ্ধে হয়ে চলা রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয়েও মুখ খুলেছেন। তাঁর কথায়, ‘আমি জানি না আমার এই বিষয়ে কিছু অনুভূত হওয়ার কথা কিনা। কিন্তু সত্য কথা হল আমি এই বিষয়ে কিছুই অনুভব করি না।’ আসলে একাধিকবার একাধিক কারণে রাজনৈতিক বিতর্ক এবং বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পড়েছেন দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে তাঁর পদ্মাবৎ ছবিটি নিয়ে বিস্তর চর্চা চলেছে। নানা বিতর্ক উসকে কর্নিসেনারা তাঁর বিরোধিতা করেন। খএমনকি দীপিকা পাড়ুকোন যখন দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ান তখনও তাঁকে নিয়ে হাজারো বিতর্ক তৈরি হয়েছিল। একাধিক রাজনৈতিক নেতার রোষে পড়েন তিনি।

এছাড়া মাত্র কয়েক মাস আগে পাঠান ছবিতে তাঁর গেরুয়া রঙের বিকিনি নিয়েও দেশ জুড়ে উত্তাল শুরু হয়েছিল! একাধিক রাজনৈতিক সংগঠন তাঁর ছবি নিষিদ্ধ করার ডাক দেন। কিন্তু কোনও কিছুতেই দীপিকাকে দমানো যায়নি। এছাড়া তিনি সাক্ষাৎকারে অস্কারের মঞ্চে ভারতকে যে রিপ্রেজেন্ট করার অনুভূতির কথাও জানান। এবারের ৯৫ তম আকাদেমি পুরস্কারের মঞ্চে তিনি একজন প্রেজেন্টার হিসেবে ছিলেন। দীপিকাকে আগামীতে প্রভাসের সঙ্গে প্রজেক্ট কে ছবিতে দেখা যাবে। এছাড়াও হৃতিকের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ফাইটার ছবিতেও তিনি অভিনয় করবেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়