অশান্তির আগুনে জ্বলছে পাকিস্তান, পুলিশের গুলিতে মৃত আট পিটিআই সমর্থক

আল কাদির ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার গ্রেফতার করা হয় ইমরান খানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পরে দেশজুড়ে যে অশান্তির আগুন জ্বলছে তা থামার নামগন্ধ নেই। বরং বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। বিক্ষোভ থামাতে নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে আট পিটিআই সমর্থকদের। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২৯০ জন। পঞ্জাবের পাশাপাশি খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদে নামানো হয়েছে সেনা।

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ আদালত চত্বর থেকে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই সুপ্রিমো ইমরান খানকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। আর দলের সুপ্রিমোকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন পিটিআই কর্মী সমর্থকরা। ওই বিক্ষোভ অনেক জায়গাতেই হিংসাত্মক হয়ে উঠেছে। পেশোয়ারে রেডিও স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি চাক্কডেরায় স্কাউট ফোর্টেও অগ্নিসংযোগ করা হয়েছে।

পেশোয়ার, কোয়েত্তা সহ একাধিক জায়গায় বিক্ষোভ থামানোর নামে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই গুলিতে প্রাণ গিয়েছে আট পিটিআই সমর্থকের। বিক্ষোভ থামাতে পিটিআইয়ের শীর্ষ নেতাদের গণহারে গ্রেফতার শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, আসাদ উমর, ফাওয়াদ চৌধুরী সহ প্রায় এক ডজন নেতাকে। এমনকী গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট এক হাজার ৯০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার