প্রিয় বন্ধু বুসকেটস নিয়ে আবেগপ্রবণ এলএম টেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  ‘যদি বন্ধু হও তবে বাড়াও হাত…’ বাংলা গানের এই জনপ্রিয় লাইনটা হয়তো দুজনেরই কেউই কোনওদিন শোনেননি। আর শুনবেও না কোনওদিন। তবে কে কার উদ্দেশে বন্ধু হয়ে হাত বাড়িয়েছিল তাও অজানা। তবুও তাঁদের দুজনের অটুট বন্ধুত্বের কথা বিশ্ববাসীর কাছে অজানা নয়। এই দুইজন বন্ধু হলেন লিওনেল মেসি এবং সের্হিও বুসকেটস।

মেসি যখন বার্সার হয়ে খেলছেন, ঠিক সেই সময়ই তাঁর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠেন বুসকেটস-এর। তারপর যত দিন গিয়েছে, বন্ধুত্বের বাঁধন ততই যেন গভীর থেকে গভীরতর হয়েছে। সেই গভীরতার মাত্রা যে কতটা তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি এলএম টেন-এর করা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে।

সম্প্রতি, সের্হিও বুসকেটস ঘোষণা করেছেন যে, চলতি মরশুমই বার্সেলোনাই তাঁর শেষ মরশুম হতে চলেছে। প্রিয় বন্ধুর এই বার্তা পেয়ে যথেষ্ট দুঃখ পেয়েছন বুসকেটস-এর প্রিয় বন্ধু মেসি। সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনার অধিনায়ক প্রিয় বন্ধুর উদ্দেশে লেখেন, বন্ধু খেলার মাঠে তুমি পাঁচ নম্বর জার্সি পরে মাঠ নামলেও, আমার কাছে বুসি তুমি সব সময়ই নম্বর টেন।

বন্ধুর উদ্দেশে বার্তা দিয়েই ক্ষান্ত থাকেননি মেসি। আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন তাঁর প্রিয় বন্ধুর পরিবারবর্গকেও।

আরও জানতে পড়ুন: জাতীয় দলে রিঙ্কুর ডাক পাওয়া সময়ের অপেক্ষা: হরভজন সিং

বার্সাতে মেসি এবং বুসকেটস একসঙ্গে ম্যাচ খেলার সংখ্যাটাও কিন্তু কম নয়। সেই সংখ্যাটা হল ৫৬৭টি। এই জুটি বার্সার জার্সি গায়ে জয় করেছেন আটটি লা লিগার শিরোপা, তিনবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব এবং সাতটি কোপা দেল-রো জয় করেছেন তাঁরা। এইসব ঘটনা উল্লেখ করে মেসি তাঁর বন্ধুর উদ্দেশে লেখেন, বন্ধু এইসব টুর্নামেন্টের স্মৃতিগুলোই তোমার-আমার হৃদয়ে থেকে যাবে চিরজীবন।

মেসির পাশাপাশি, বুসকেটসকে নিজের দেখা সেরা মিডফিল্ডার বলে অভিহত করেছেন রিয়াল মাদ্রিদের মাঝমাঠের অন্যতম হার্টথ্রব লুকা মদ্রিচ। মেসির মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় বুসকেটস-এর সম্বন্ধে লেখেন, আমি মাঠে যাঁদের সঙ্গে খেলেছি, বুসকেটস তাঁদের মধ্যে আমার অত্যন্ত প্রিয় এবং সেরা ফুটবলার।

উল্লেখ্য, মেসিকে যেদিন সৌদি যাওয়ার অপরাধে তাঁর বর্তমান ক্লাব পিএসজি সাসপেন্ড করে, ঠিক সেইদিনই চলতি মরশুমের পর আর বার্সায় থাকবেন না বলে ঘোষণা করেন বুসকেটস। সূত্রের খবর, তাঁর সঙ্গে নাকি সৌদির ক্লাব আল-হিলালের কথা চলছে। তাহলে কি এবার আরব সাগরের পারে ফের দুই অভিন্ন হৃদয় বন্ধুর পায়ের ঝলক দেখা যাবে, নাকি অন্য কিছু ঘটতে চলেছে। অবশ্য তা সময়ই বলবে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের