প্রাণ বাঁচাতে ১৫ কিমি দৌঁড়েছিলেন ১২ বছরের বক্সার

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাত্র কয়েকদিন আগের ঘটনা। কুউকি আর মিতাই নামক দুই জাতি গোষ্ঠীর লড়াইয়ের ফলে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মণিপুর। যা থামাতে নামাতে হল সেনাবাহিনী, চললো গুলি। পুড়ল গাড়ি-বাড়ি, দোকানপাট কতকিছু। নারকীয় এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৬০ জন। নিজের চোখে খুব কাছ থেকে দুই জাতিগোষ্ঠীর সংঘর্ষের ভয়ানক রূপ দেখে আঁতকে উঠেছিল ১২ বছরের এক তরুণ বক্সার।

ওই তরুণ বক্সারটির নাম ম্যানমিংমাগাম। ওই ভয়ানক পরিস্থিতি দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য ক্ষণিকের একটি বুদ্ধি সে প্রয়োগ করেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল আমাকে বাড়ি ফিরে যেতে হবে যেভাবেই হউক। না হলে আমি হয়ত আর প্রাণে বাঁচবো না। যা ভাবা সেই কাজ। বিভীষিকাময় ওই দাঙ্গার হাত থেকে বাঁচতে বাড়ি যাওয়ার জন্য ১৫ কিমি পথ সে অতিক্রম করেছিল দৌঁড়ে। সুস্থ অবস্থায় ফিরে ছেলেকে ফিরে পেয়েছিলেন তাঁর বাবা-মাও।

 তারপর কেটে গিয়েছে চার চারটি দিন। যেদিন ম্যানমিংমাগাম নিজের প্রাণ বাঁচাতে ১৫ কিমি পথ দৌড় শুরু করেছিলেন, তখন তাঁর হাতে ছিল শুধুমাত্র বক্সিংয়ের গ্লাভসটি। যা নিয়েই ওই বালকটি এসে পৌঁছয় মান্ত্রিপুকরিতে অবস্থিত আসাম রাইফেলস-এর ক্যাম্পে।

আরও জানতে পড়ুন: একদিনের ক্রিকেটে নম্বর ওয়ান অস্ট্রেলিয়া, দুই থেকে তিন নম্বরে নেমে গেল ভারত

কথাগুলি বলতে বলতে কেমন যেন আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছিল মুণিপুরী এই তরুণ বক্সারটি। শুধু জিজ্ঞেস করলেই বছর ১২-র বক্সারটির সোজাসাপ্টা উত্তর আমি জানি না কিভাবে আমি এতটা পথ দৌঁড়ে এলাম। তবে এই সময় আমার মাথায় একটাই কথা কাজ করছিল, আমাকে যেনতেন প্রকারেণ নিরাপদ আশ্রয়ে গিয়ে পৌঁছতে হবে। এবং সব শেষে গত ৯ মে আমি আমার বাবা-মার কাছে এসে পৌঁছেছি।

ছেলের বাড়ি ফেরার পরই কুউকি মা এবং মিতাই সম্প্রদায়ের বাবা দুজনেই মণিপুরের এই জাতিগত দাঙ্গা থামানোর অনুরোধ করেন। তাঁরা উল্লেখ করেন ম্যানমিংমাগাম কিভাবে নিজের প্রাণ বাঁচাতে ১৫ কিমি দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছে।

এরপরই ম্যানমিংমাগাম একটি ভিডিও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে আসাম রাইফেলস-এর সেনা ছাউনিতে অনুশীলনে মত্ত রয়েছে এই তরুণ বক্সারটি।

ম্যানমিংমাগাম-এর মতো তরুণ একজন বক্সারকে সুস্থভাবে তাঁর মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আসাম রাইফেলস-এর সেনা জওয়ানদের ধন্যবাদ জানান সকলেই।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩