Loading live market data...
Loading active stocks...
Connecting...

কালো টাকায় সিনেমা তৈরি, ইডিকে ২৫ কোটি জরিমানা, মিথ্যে খবর রটতেই আইনি পদক্ষেপ পৃথ্বীরাজের

এটা আমার নজরে এসেছে যে কিছু অনলাইন এবং ইউটিউব চ্যানেলে আমার বিরুদ্ধে একটি মানহানিকর এবং জাল খবর প্রকাশিত করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রি আবারও দুর্নীতিতে জেরবার।এবার কোপ সরাসরি মালয়ালাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনের উপর। মালায়ালাম তারকার পাশাপাশি তিনি একজন স্বনামধন্য প্রযোজক এবং পরিচালকও বটে। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যার ফলে ইডির মুখ বন্ধ করতে হল ২৫ কোটি দিয়ে। তবে এগুলো সব ভ্রান্ত বলে দাবি অভিনেতার। তবে ব্যপারটা ঠিক কী? গত ১১ মে একটি সংবাদ প্রতিবেদনে প্রকাশিত হয়, দুর্নীতির টাকা দিয়ে ছবি তৈরি করার জন্যে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গৃহীত পদক্ষেপের জন্য জরিমানা হিসাবে ২৫ কোটি টাকা পরিশোধ করতে বলেন, এমন একটি গুজব উঠেছিল।

এই অভিযোগের ভিত্তিতে পৃথ্বীরাজ পাল্টা অভিযোগে বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিকর। ‘দ্য মারুনাদান মালয়ালি’, নামক একটি ইউটিউব চ্যানেল থেকে, ১১ মে একটি সংবাদটি প্রকাশিত হয়, যেখানে দাবি কইরা হয়, পৃথ্বীরাজ সুকুমারান মধ্যপ্রাচ্যের কিছু তহবিল ইডির তদন্তাধীন। এমনকী সুপরিচিত প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর এবং লিস্টিন স্টিফেনকেও ইডি তদন্ত করছে। মারাদান ইউটিউব চ্যানেলটি আরো দাবি করেছে যে, প্রচুর কালো টাকা মধ্যপ্রাচ্য থেকে কেরালায় মালায়ালাম সিনেমার মাধ্যমে আসছে এবং শিল্পের কিছু লোক এই প্রক্রিয়াটিকে সহজতর করছে। তাতেই জড়িয়ে আছেন পৃথ্বীরাজ সুকুমারন। এদিন পৃথ্বীরাজ সুকুমারন তার সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগের তীব্র নিন্দা করেছেন। তিনি লিখেছেন, “অভিযোগগুলির কোনও সত্যতা নেই, বিদ্বেষপূর্ণ, মানহানিকর।”

অবিলম্বে আইনি ব্যবস্থা নেবেন তিনি। তাঁর কথায়, খবরের নামে মিথ্যাচারের একটা সীমা আছে। এদিন ফেসবুকে পোস্ট করে অভিনেতা বলেন, “এটা আমার নজরে এসেছে যে কিছু অনলাইন এবং ইউটিউব চ্যানেলে আমার বিরুদ্ধে একটি মানহানিকর এবং জাল খবর প্রকাশিত করেছে, অভিযোগ করা হয়েছে যে আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পদক্ষেপের জন্য ২৫ কোটি টাকা জরিমানা দিয়েছি এবং আমি ‘প্রপাগান্ডা’ করছি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আপত্তিকর। আমি উক্ত চ্যানেলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করছি। সকল দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে যে, তাঁরা সত্যতা যাচাই করেই এ বিষয়ে পরবর্তী সংবাদ প্রকাশ করবেন।’

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি