কাবাব থেকে লোভনীয় নিরামিষ পদ, রাগণীতির বাগদানে আর কী কী চমক আছে?

যার মধ্যে রয়েছে কাবাব এবং যারা এই খাবারগুলি খেতে চান না তাঁদের জন্যেও থাকবে নিরামিষ খাবারের বিকল্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামিকাল বাগদান আপ নেতা রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন তারকা জুটি। সেজে উঠেছে তাঁদের মুম্বইয়ের বাড়িও। এখনও যুগল তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা না করলেও তাঁদের বিয়ে নিয়ে উত্তেজনা বলিউড থেকে ভক্তমহল। শোবিজ জগতের বেশ কয়েকজন তাবড় তাবড় বলিউড তারকারা তাঁদের এই অনুষ্ঠানে অংশ দেবেন। পরিণীতির কাজিন প্রিয়াঙ্কা চোপড়াও ভারতে আসবেন। থাকবেন করণ জোহর, সানিয়া মির্জা, মণিশ মলহোত্রা প্রমুখ। ইতিমধ্যেই তাঁদের অনুষ্ঠানের অতিথি সংখ্যা প্রকাশ্যে এসেছে। খাবারের মেনু থেকে থিম সবাই প্রকাশ্যে এসেছে। পরিণীতি চোপড়ার ভাই সহজ এবং শিবাং দিদির বাগদানের প্রস্তুতি নিচ্ছেন।

পরিণীতির ভাই সহজ একজন উদ্যোক্তা যিনি খাদ্য ব্যবসায় জড়িত। তিনিই সব দায়িত্ব গ্রহণ করেছেন। যেহেতু অতিথিরা রাজনীতির পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিদের সংমিশ্র, তাই সবার জন্য বিশেষ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সূত্রগুলি প্রকাশ করেছে যে, মেনুতে থাকবে ভারতীয় রন্ধনপ্রণালীর মিশ্রণ। যার মধ্যে রয়েছে কাবাব এবং যারা এই খাবারগুলি খেতে চান না তাঁদের জন্যেও থাকবে নিরামিষ খাবারের বিকল্প। তবে পরিণীতি এবং রাঘবের পরিবার মূল অনুষ্ঠানটিকে যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চায়। 

পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বাগদানের অনুষ্ঠানটি নয়াদিল্লির কাপুরথালা হাউসে অনুষ্ঠিত হতে চলেছে৷ সূত্র অনুসারে, ইভেন্টটি একটি বলিউড-থিম-ভিত্তিক। যদিও পরিণীতি চোপড়া মনীশ মালহোত্রার একটি সূক্ষ্ম পোশাক পরছেন, অন্যদিকে তাঁর প্রেমিক রাঘব মামা পবন সচদেবার ডিজাইন করা একটি আচকান পরবেন। পবন আইভরি প্যান্টের সঙ্গে খাদি সিল্কের তৈরি আচকান ডিজাইন করেছেন এবং রাজনীতিকের জন্য একটি ম্যাচিং কুর্তা। বাগদান অনুষ্ঠানটি সন্ধ্যা ৫ টায় শুরু হবে। দিনটি শুরু হবে সুখমনি সাহিব পাঠের মাধ্যমে আরদাস, শিখ আচারের মাধ্যমে। অনুষ্ঠানকে অন্তরঙ্গ রেখে অতিথির তালিকায় বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনসহ ১৫০ জনের নাম রয়েছে। অতিথিদের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মাংও থাকবেন। ইতিমধ্যেই ভক্তরা রাঘব-পরিণীতির একত্রিত নাম দিয়েছেন রাগনীতি। 

রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া গত ২২ শে মার্চ মুম্বাইয়ের একটি আভিজাত্য রেস্তোরাঁয় রাতের খাবারের জন্য একসঙ্গে গিয়েছিলেন, তখনই তাঁরা পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন, এবং তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। এরপর তাঁদের একে অপরের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, দুজনেই এড়িয়ে যায়। রাঘবকে পরীর সঙ্গে ডেট সম্পর্কে জানতে চাওয়া হলে, তিনি লজ্জায় পড়ে গিয়ে বলেন, “আপ রজনীতি পে সাওয়াল করিয়ে, পরিণীতি পে না করিয়ে ।”  ইতি মধ্যেই রাঘব-পরিণীতির রোকা হয়ে গিয়েছে। আগামী অক্টোবরে তাঁদের বিয়ে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে