এমবাপ্পে কি পিএসজি ছেড়ে রিয়ালের পথে, বাড়ছে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী মরশুমে মেসিদের পর পিএসজি ছাড়া নিয়ে জল্পনা চলছে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও। ফরাসি সংবাদ সংস্থা সূত্রে খবর, এমবাপ্পের সঙ্গে নাকি আগামী মরশুমে চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ব্রিটিশ সংবাদ দাবি করেছে, এমবাপ্পেকে দলে নিতে নাকি আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, বর্তমানে নানা কোন্দলে জর্জরিত পিএসজি। সেই সুযোগকে কাজে লাগিয়ে নাকি ফরাসি স্ট্রাইকারকে একটা সময় দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল রিয়াল মাদ্রিদ। তারা এমবাপ্পেকে ১৭০ মিলিয়ন ইউরো পর্যন্ত অফার করেছিল। কিন্তু যতই ক্লাবের অন্দরমহলে কোন্দল থাক না কেন, পিএসজি কর্তৃপক্ষ কিছুতেই হাতছাড়া করতে চাননি এমবাপ্পেকে। তাই মাঝে এমবাপ্পের দল-বদলের ব্যাপারটি স্থিমিত হয়ে যায়। কিন্তু আবার সেই এমবাপ্পের দলবদলের ইস্যু ঘিরেই জল্পনা বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

এরই মধ্যে মাত্র দিন কয়েক আগে এমবাপ্পে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন লিগ জিততে চান বলে আগ্রহ প্রকাশ করেছিলেন। এই সময়ই কোনও একটি ক্লাব এমবাপ্পের ভিডিও প্রকাশ করে। যেহেতু সেই ভিডিও প্রকাশে এমবাপ্পের অনুমতি ছিল না কাজেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে সেই ক্লাব যে পিএসজি নয়, এটা অনুমেয়।

আরও জানতে পড়ুুন: মেদ কমানোর বিজ্ঞাপনে অনুমতি ছাড়াই শচীনের ছবি ব্যবহার, দায়ের মামলা

প্রসঙ্গত ফরাসি স্ট্রাইকারটি ২০২২ সালে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে্ আরও এক বছরের চুক্তি অনুযায়ী পিএসজি-তেই থেকে যাওয়ার কথা কিলিয়ান এমবাপ্পের। সেই সুযোগকে কাজে লাগিয়ে এমবাপ্পেকে দলে নিতে রিয়াল মাদ্রিদ পিএসজি-র ওপর চাপ সৃষ্টি করছে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

এদিকে পিএসজি সূত্রে খবর, আগামী মরশুমেও ফরাসি স্ট্রাইকারটিকে দলে রাখতে মরিয়া তাঁর পুরনো ক্লাব। এবং সেই কারণে এমবাপ্পেকে দলে রাখতে সব কিছু করতে রাজি। কেননা মেসি বা নেইমারের বদলে এমবাপ্পেকে মুখ করেই আগামী মরশুমে নতুন দল গড়ে সাফল্যের মুখ দেখতে চাইছেন পিএসজি কর্তারা। তবে শেষ পর্যন্ত এমবাপ্পেকে নিয়ে কি টাগ অফ ওয়্যার শুরু হবে। নাকি এখানেই স্থিমিত হবে দুই প্রধানের লড়াই, তা অবশ্য সময়ই বলবে।

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি