৩০ মিনিট সাক্ষাৎ মমতা-সলমনের

শনিবার ভাইজানকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকেল ৪টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন বলি-টাইগার সলমন খান (SALMAN KHAN)। প্রায় ৩০ মিনিট কথা হয় তাঁদের। এই সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক। 

শনিবার ভাইজানকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। কলকাতার দই, রসগোল্লা, সন্দেশ উপহার দেওয়া হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজের লেখা বইও উপহার দেন সল্লু ভাইকে। রাজ্যের তরফে দেওয়া হয় বিশ্ববাংলা স্মারক এবং একাধিক উপহার সামগ্রী। জানা গিয়েছে, এই সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছিলেন ‘টাইগার’। সলমনের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ‘দিদি’র সঙ্গে দেখা করার। উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর কলকাতায় এসেছেন বলি তারকা। তাঁকে দেখতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু ভক্ত। 

ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা নাগাদ যোগ দেবেন সলমন। তাঁকে বরণ করা হবে ক্লাবের ইতিহাস লেখা উত্তরীয় ও স্মারক দিয়ে। উপহার দেওয়া হবে আজীবন সদস্যপত্র। দেওয়া হবে সলমনের প্রিয় লাল-হলুদ ২৭ নম্বর জার্সি। জানা গিয়েছে, দু’টি ফুটবলে সই করবেন বলি তারকা। সেই দুটি বল থাকবে ক্লাবের মিউজিয়ামে।

ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে খবর, বলি তারকাকে দেখতে পাবেন ১৬ হাজার দর্শক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর নিরাপত্তায় থাকছেন সাড়ে তিন হাজার পুলিশ কর্মী।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে