করোনার আবহেই নতুন বিপদ, জাপানে ঘনাচ্ছে বার্ড ফ্লুর আতঙ্ক

গত বছরেই শীতকালে জাপানে বার্ড ফ্লুতে দশ লক্ষেরও বেশি মুরগি আক্রান্ত হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহে নতুন বিপদ এশিয়া এবং ইউরোপে। একদিকে যখন করোনার টিকাকরণের ওপর জোর দেওয়ার পরেও এশিয়া এবং ইউরোপের একাধিক দেশে পুনরায় হু হু করে ছড়াচ্ছে করোনাভাইরাস তখনই নতুন বিপদ হিসাবে এই দুই মহাদেশের দোরগোড়ায় এসে দাঁড়াল বার্ড ফ্লু। এক্ষেত্রে একেবারে শীর্ষস্থানে রয়েছে জাপান। মঙ্গলবার জাপানের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করে জানানো হয়েছে যে সম্প্রতি জাপানে অত্যন্ত বিপজ্জনক বার্ড ফ্লুর সাবটাইপ H5N8 সনাক্ত করা হয়েছে। সোমবার দক্ষিণ-পশ্চিম জাপানের কাগোসিমায় একটি মুরগির খামারে এই বার্ড ফ্লু সাবটাইপের সন্ধান মিলেছে। ওই মুরগির খামারে এই মুহূর্তে ১১ হাজার মুরগি রয়েছে। তাদের মধ্যে যদি এই বার্ড ফ্লুর সংক্রমণ ঘটে তাহলে এটাই হবে জাপানের এই বছরের সবথেকে বড় বার্ড ফ্লু সংক্রমণের রেকর্ড।

তবে একা জাপান নয় ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশে এইবার বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু ইউরোপ এবং এশিয়ার একাধিক দেশে বার্ড ফ্লুর সর্তকতা জারি করেছে।

উল্লেখ্য চলতি বছরেই চীনে ২১ জন মানুষের শরীরে বার্ড ফ্লুর এই বিপদজনক সাবটাইপ H5N8-এর হদিশ মিলেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে বিগত পাঁচ বছরে এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে ৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক।

তবে একা চিন নয় ২০২১-এর ফেব্রুয়ারীতে রাশিয়াতেও একজন H5N8 আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। কোনও পাখির সংস্পর্শে এসেই তিনি এই মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকমহলের অনুমান। সঙ্গে সঙ্গে বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও জানানো হয়। তবে বার্ড ফ্লুর সংক্রমণ এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে ছড়ায় কিনা তা এখনও গবেষণাসাপেক্ষ।

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর জাপানে ইতিমধ্যেই মুরগির মাংস এবং ডিম খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের খাবার খেলে এখনও পর্যন্ত মানুষের বিপদ হওয়ার আশঙ্কা খুবই কম। তবে গত বছরেই শীতকালে জাপানে বার্ড ফ্লুতে দশ লক্ষেরও বেশি মুরগি আক্রান্ত হয়েছিল।

উল্লেখ্য এই মুহূর্তে জাপানে ১৮.১ কোটি ডিম পাড়া মুরগি রয়েছে অন্যদিকে বয়লার মুরগির সংখ্যা প্রায় ১৪.১ কোটি।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের